বানভাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
হু হু করে এলাকায় ঢুকছে বানের পানি। জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। দুমাস পর জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা। বিদ্যালয় বন্ধ থাকলেও ওই পরীক্ষার ফরম পূরণ চলছে। তাই বিদ্যালয়ে যেতেই হচ্ছে শিক্ষার্থীদের। ছবিটি আজ বগুড়ার ধুনট উপজেলার জোড়শিমূল গ্রাম এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২ / ১০
বন্যায় সব হারিয়েছে বগুড়ার সারিয়াকান্দির চন্দনবাইশা এলাকার মানুষ। কাজ পাওয়া যাচ্ছে না। তাই বানভাসী মানুষ নদী তীরে প্রতীক্ষায়, কখন আসবে ত্রাণের নৌকা। ছবিটি সোমবার তোলা। ছবি: ফোকাস বাংলা

৩ / ১০
সব ডুবেছে। থই থই পানিতে দ্বীপের মতো মাথা তুলে জনপদের সাক্ষ্য দিচ্ছে ঘরগুলো। ছবিটি বগুড়ার সারিয়াকান্দির চন্দনবাইশা এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা।

৪ / ১০
বগুড়ার সারিয়াকান্দির চন্দনবাইশায় বানভাসী মানুষ আশ্রয় নিয়েছিল বাঁধের ওপর। বাঁধেও ভাঙন বেড়ে যাওয়ায় আজ সোমবার অন্যত্র সরে যায় অনেক মানুষ। ছবি: ফোকাস বাংলা

৫ / ১০
বগুড়ার সারিয়াকান্দির চন্দনবাইশার এই বাঁধের ওপর আশ্রয় নিয়েছিল মানুষ। সেটিতেও ভাঙন ধরেছে। দিশেহারা হয়ে পড়েছে আশ্রয় নেওয়া মানুষেরা। ছবিটি সোমবার তোলা। ছবি: ফোকাস বাংলা

৬ / ১০
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রোহদহ এলাকার যমুনার বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ঘরবাড়ি হারিয়েছে অনেকেই। এখন যা আছে তা নছিমনে নিয়ে অন্য কোথাও যাচ্ছে এই পরিবারটি। ছবিটি আজ সোমবার ধুনট উপজেলার বড়িয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৭ / ১০
বগুড়ার সারিয়াকান্দিতে বাঁধের ভাঙনে প্রায় ২০০ গ্রামের মানুষ বিপাকে পড়েছে। সরকারি ত্রাণ নিয়ে ফিরছে বন্যার্তরা। ছবিটি ধুনট উপজেলায় আড়কাটিয়া গ্রাম থেকে তোলা । ছবি: সোয়েল রানা, বগুড়া

৮ / ১০
ভেসে গেছে আমনের চারা। পানি আর না বাড়লে বাঁচবে ফসল, এই আশায় আগাছা পরিষ্কার করছেন এক কৃষক। ছবিটি সোমবার বগুড়ার ধুনট উপজেলার হাটিয়ার পাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৯ / ১০
যমুনার বাধ ভেঙে ভেসে গেছে মাঠের ফসল। যেসব জায়গার ফসল বেঁচে গেছে, সেসব জায়গার রাস্তা মেরামত করছে গ্রামবাসী। ছবিটি সোমবার তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১০ / ১০
বন্যার পানিতে ভেসে আসা মাছ ধরায় ব্যস্ত গ্রামবাসী। ছবিটি সোমবার বগুড়ার ধুনট উপজেলার সোনাহাটা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া