গ্রীষ্মের ফুল জারুল। বেগুনি রঙের বিচ্ছুরণে প্রকৃতিতে গ্রীষ্মের আগমনী বার্তা। ছবিটি রোববার দুপুরে যশোর শহরের ডিসি বাংলো এলাকা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
২ / ৬
শাখায় নয়, ফুল ফোটে গাছের গুঁড়িতে। গুঁড়ি ফুঁড়ে বের হয় ছড়া। তারপর ফুল। অনিন্দ্য সুন্দর নাগলিঙ্গম ফুল। ছবিটি রোববার দুপুরে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
৩ / ৬
লাল-সাদা রঙের বনজুঁই ফুটতে দেখা যায় পথের ধারে। ছবিটি রোববার সকালে রাঙামাটি শহরের বাংলাদেশ টেলিভিশনের রাঙামাটি উপকেন্দ্র এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
৪ / ৬
কৃষ্ণচূড়া ফুটেছে গাছে গাছে। ছবিটি রোববার সকালে রাঙামাটির রাজবন বিহার প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
৫ / ৬
বেগুনি ও লালের মিশেলে মাধবীলতা দেখতে ভীষণ সুন্দর। লতার মধ্যে ফুটে থাকে থোকায় থোকায় ফুল। ছবিটি রোববার রাঙামাটি শহরতলির মোষমারা এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
৬ / ৬
গাছে গাছে সবুজ পাতাকে আড়াল করে ঝুলে আছে হলুদ সোনালু ফুল। ছবিটি রাঙামাটি শহরের কল্যাণপুর এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি