বাহারি সব মাস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে মুখে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার পরও অনেকে গড়িমসি করছেন। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হওয়ার পর কিছুটা পরিবর্তন এসেছে। মাস্ককে আকর্ষণীয় করতে নানা রঙের ও নকশায় ভিন্নতা এসেছে। ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে এগুলোর ব্যবহারও বেড়েছে এখন।

১ / ৯
আঙ্গিকে ভিন্ন মাস্কে এক মোটরসাইকেলচালক। সম্প্রতি কারওয়ান বাজার এলাকায়
২ / ৯
পোশাকের সঙ্গে মিলিয়ে মাস্ক পরেছেন এক নারী। সম্প্রতি গুলশান এলাকায়
৩ / ৯
লাল রঙের মাস্কে এক ব্যক্তি। সম্প্রতি নিউমার্কেট এলাকায়
৪ / ৯
মাস্ক এখন পোশাকের মতোই নিত্যব্যবহার্য হয়ে উঠেছে। সম্প্রতি বনশ্রী এলাকায়
৫ / ৯
চিকিৎসা নিতে স্বজনের সঙ্গে এসেছে ছোট্ট শিশুটি। সম্প্রতি মুগদা এলাকায়
৬ / ৯
ধুয়ে ব্যবহারের উপযোগী কাপড়ের মাস্ক। সম্প্রতি সচিবালয় এলাকায়
৭ / ৯
মাস্ক মুখে বাসযাত্রীর ঘুম। সম্প্রতি কারওয়ান বাজার এলাকায়
৮ / ৯
মুখের মাস্ক, মুখেই থাক। সম্প্রতি পান্থপথ এলাকায়
৯ / ৯
ফ্যাশনের অনুসঙ্গ হয়ে দাঁড়িয়েছে নানা ধরনের মাস্ক। সম্প্রতি এলিফেন্ট রোড এলাকায়