মিয়ানমারের হাইমপাড়া এলাকায় আগুনে পুড়ছে একটি বসতি। ছবিটি টেকনাফের নাইট্যংপাড়া এলাকা থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় তোলা। ছবি: আশরাফুল আলম
২ / ১০
এই রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুরা মিয়ানমার সীমান্ত পেরিয়ে ট্রাকে করে টেকনাফে পৌঁছেছে। নাইট্যংপাড়া থেকে গত বৃহস্পতিবার বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম
৩ / ১০
মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা গতকাল শুক্রবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ রক্ষা বাঁধে উঠছে। ছবি: আশরাফুল আলম
৪ / ১০
নৌকায় করে টেকনাফের ভরাখাল পার হচ্ছে রোহিঙ্গারা। গতকাল শুক্রবার সকালে তোলা ছবি। ছবি: আশরাফুল আলম
৫ / ১০
তল্পিতল্পা ও সন্তানদের নিয়ে বাংলাদেশে পাড়ি জমিয়েছেন এক রোহিঙ্গা। ছবিটি গতকাল শুক্রবার সকালে টেকনাফের হারিয়াখালী এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
৬ / ১০
মিয়ানমার থেকে এক বৃদ্ধাকে কাঁধে করে নিয়ে টেকনাফে পৌঁছেছেন এক রোহিঙ্গা। ছবিটি গতকাল শুক্রবার সকালে টেকনাফের হারিয়াখালী এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
৭ / ১০
অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এই রোহিঙ্গা বৃদ্ধা। টেকনাফের শাহপরীর দ্বীপ রক্ষা বাঁধ থেকে গতকাল শুক্রবার দুপুরে তোলা ছবি। ছবি: আশরাফুল আলম
৮ / ১০
সন্তানদের নিয়ে কক্সবাজারের টেকনাফে পৌঁছেছেন এই রোহিঙ্গা নারী। ছবিটি গত বৃহস্পতিবার বিকেলে নাইট্যংপাড়া থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
৯ / ১০
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত অতিক্রম করে টেকনাফের হোয়াইক্যংয়ের লম্বাবিল এলাকায় পৌঁছেছে এই রোহিঙ্গারা। শনিবার বিকেলে তোলা ছবি। ছবি: আশরাফুল আলম
১০ / ১০
ঘুমন্ত শিশু, সে জানে না জন্মস্থান ছেড়ে তাকে নিয়ে তার মা-বাবা এখন ভিনদেশের শরণার্থী। ছবিটি শনিবার বিকেলে টেকনাফের হোয়াইক্যংয়ের লম্বাবিল এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম