বিড়ালের জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় পোষা প্রাণীদের নিয়ে কাজ করে স্বেচ্ছাসেবী সংগঠন পেট কেয়ার টিম বগুড়া। তারা মূলত শহরের কুকুর-বিড়াল, তথা পোষা প্রাণীদের সেবার ব্যবস্থা করে থাকে। এ ছাড়া বিভিন্ন সময় সড়কে দুর্ঘটনার শিকার প্রাণীগুলো উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থাও করে তারা। বগুড়ার জিলা স্কুল থেকে পাস করা শিক্ষার্থীরা মিলে এই উদ্যোগ নিয়েছিলেন। বর্তমানে সদস্যসংখ্যা ২১।

১ / ১০
প্লাস্টিকের ঝুড়িতে ভরে পোষা বিড়ালের চিকিৎসাসেবা নিতে এনেছেন এক শিক্ষার্থী
২ / ১০
ফ্রি ভেটেরিনারি চিকিৎসা ক্যাম্পে আদরের পোষা প্রাণীটিকে নিয়ে যাচ্ছেন দুই শিক্ষার্থী
৩ / ১০
বিড়ালটির নাম অরিও। লালন-পালনকারী এই নারী জানালেন, বিড়ালটি পার্শিয়ান জাতের
৪ / ১০
সিনথি ও সামিয়া দুই বান্ধবী। দুজনই শিক্ষার্থী। তাঁদের দুই বিড়ালের নাম গুগল ও মাউস
৫ / ১০
সাদা রঙের পার্শিয়ান জাতের বিড়াল পোষেন শারমিন জাহান। দেড় মাস বয়সের বিড়ালছানাটি কিনছিলেন তিনি। এখন বিড়ালটির বয়স প্রায় দেড় বছর। নাম দিয়েছেন ম্যাক্স। কৃমির ওষুধ খাওয়াতে ক্যাম্পে এনেছেন তিনি
৬ / ১০
চিকিৎসার জন্য বিড়ালটিকে আনা হয়েছে ক্যাম্পে
৭ / ১০
ক্যাম্পে আনা বিড়াল ও তাদের লালন–পালনকারী
৮ / ১০
বিড়ালটি দেখার জন্য বান্ধবীকে দিচ্ছেন এক শিক্ষার্থী
৯ / ১০
বিড়ালছানার চিকিৎসা দিচ্ছেন এক ভেটেরিনারি চিকিৎসক
১০ / ১০
স্টেথিস্কোপ যন্ত্রের সাহায্যে বিড়ালের হৃৎস্পন্দন শব্দ শুনছেন চিকিৎসক