কিছুদিন আগে সংস্কার করা হয় রাজধানীর মালিবাগ থেকে মৌচাকে যাওয়ার রাস্তাটি। বর্ষার আগেই বিটুমিন উঠে গিয়ে সেটি আবারও পুরোনো চেহারায়। ছবি: সাইফুল ইসলাম
২ / ৭
সেই চিরচেনা দৃশ্য। বর্ষা মৌসুম এসেছে, রাস্তায় খোঁড়াখুঁড়িও শুরু হয়েছে। মালিবাগ চৌধুরীপাড়ায় নূর মসজিদ সংলগ্ন এলাকায় চলছে পয়োনিষ্কাশনের পাইপ বসানোর কাজ। ছবি: সাইফুল ইসলাম
৩ / ৭
পয়োনিষ্কাশনের লাইনের গর্ত যথাযথভাবে বন্ধ না করায় ফাঁক রয়ে গেছে। সড়ক দুর্ঘটনা এড়াতে ফাঁকা অংশে বাঁশ ও নারিকেল পাতার ডাল দিয়ে রাখা হয়েছে। ছবিটি গত মঙ্গলবার সকালে খিলগাঁওয়ের বউবাজার থেকে তোলা ছবি: আবদুস সালাম
৪ / ৭
দীর্ঘদিন ধরে কারওয়ানবাজারের রাস্তা খুঁড়ে রেখেছিল ওয়াসা কর্তৃপক্ষ। সেখানে ময়লার স্তূপ জমেছে। এখন আবার শুরু হয়েছে খোঁড়াখুঁড়ি। গতকাল বুধবার সকালে ছবিটি তোলা। ছবি: সাজিদ হোসেন
৫ / ৭
অপরিকল্পিত রাস্তা খোঁড়াখুঁড়ি থেকে রক্ষা পায়নি রাজধানীর মিন্টো রোডও। পয়োনিষ্কাশনের পাইপ বসাতে কাটা হচ্ছে রাস্তা। ছবিটি গত মঙ্গলবার দুপুরে তোলা ছবি: আবদুস সালাম
৬ / ৭
তিন মাস ধরে রাজধানীর কুড়িলের ভাটারার কুড়াতলী এলাকা পয়োনিষ্কাশন নালার ময়লা পানিতে সয়লাব। দুর্ভোগের শেষ নেই এলাকাবাসীর। ছবিটি গতকাল বুধবার বিকেলে তোলা ছবি: সাজিদ হোসেন
৭ / ৭
রাজধানীর কল্যাণপুর বস্তিতে প্রবেশের প্রধান এ সড়কটির দীর্ঘদিন সংস্কার হয় না। এবড়োখেবড়ো সড়কে মানুষ ও যান চলাচল হয়ে পড়েছে কষ্টকর। ছবি: আশরাফুল আলম