‘টাকা যদি ব্যাংকে থাকে নিয়ম মাফিক বাড়ে, ইচ্ছে হলেই বাড়তি টাকায় দিন কাটতে পারে’ স্লোগানে এবারের মেলা আয়োজন হয়। ছবি: জাহিদুল করিম
২ / ১২
বাংলাদেশের সব ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী ‘ব্যাংকিং মেলা’র দ্বিতীয় দিনে স্টলে স্টলে ভিড় বাড়তে শুরু করেছে। রাজধানীর বাংলা একাডেমিতে এই আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম
৩ / ১২
স্টলে স্টলে বিভিন্ন অফার সংবলিত লিফলেট সংগ্রহ করছেন মেলায় আসা লোকজন । ছবি: জাহিদুল করিম
৪ / ১২
মেলায় নারীরা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখে। ছবি: জাহিদুল করিম
৫ / ১২
নানা রকম অফারের ঘোষণা দিয়ে বিভিন্ন ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো মেলা চত্বরে টানিয়ে রেখেছে প্ল্যাকার্ড। ছবি: জাহিদুল করিম
৬ / ১২
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ও বাণিজ্য অনুষদের বিতর্ক। ছবি: জাহিদুল করিম
ব্যাংকিং মেলায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের মো. আব্দুল ওয়াহাব। ছবি: জাহিদুল করিম