যশোর সদর উপজেলার নরেন্দ্রপুরের মিস্ত্রিপাড়া এখন পরিচিত ‘ব্যাটের গ্রাম’ হিসেবে। এখানকার দুই শতাধিক পরিবার ক্রিকেট ব্যাট তৈরি করে জীবিকা নির্বাহ করছে। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
২ / ৯
কাঠের ওপরের আবরণ তুলে তা মসৃণ করতে ব্যস্ত এক শ্রমিক। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
৩ / ৯
স্বামী শফিকুল ইসলাম ও স্ত্রী আদুরী বেগম ব্যাটের চাঁছা-ছোলাই করছেন। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
৪ / ৯
ভারত-পাকিস্তানসহ বিভিন্ন দেশের উন্নত মানের ব্যাটের আদলে টেপ টেনিস, ডিউস বল দিয়ে খেলার ছোট-বড় ব্যাট বানানো হয় এই গ্রামে। এগুলোর দাম পড়ছে ২৫ টাকা থেকে ৫০০ টাকা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
৫ / ৯
ব্যাট তৈরির পর তাতে জল পলিশ দিচ্ছেন দুই নারী। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
৬ / ৯
তৈরি করা ব্যাটের ওপর নানা প্রতিষ্ঠানের স্টিকার লাগানো হয়। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
৭ / ৯
এই গ্রামে তৈরি করা ব্যাট ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, দিনাজপুর, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি হয়। আর বিশ্বকাপ ক্রিকেটের এই মৌসুমে এসব ব্যাটের চাহিদা আরও বেড়েছে। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
৮ / ৯
এই গ্রামে তৈরি করা ব্যাট ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, দিনাজপুর, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি হয়। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
৯ / ৯
নতুন ব্যাট হাতে ‘ব্যাটের গ্রাম’-এর এক শিশু। বড় হয়ে সেও হতে পারে মাশরাফি, সাকিব বা মুশফিকের মতো তারকা ক্রিকেটার! ছবি: এহসান-উদ-দৌলা, যশোর