মহান ভাষার মাসে সিলেট নগরের রিকাবীবাজার মোড় থেকে মীরের ময়দান সড়কের দেয়ালজুড়ে আঁকা হয়েছে দেয়ালচিত্র। প্রায় এক কিলোমিটার দেয়ালে শোভা পাচ্ছে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনার নানা চিত্র। সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের চিত্রশিল্পীরা এসব ছবি এঁকেছে। ছবিগুলো গতকাল সোমবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট