ভাসানচরে রোহিঙ্গাদের দিনকাল

রোহিঙ্গাদের প্রথম দলটি ৪ ডিসেম্বর ভাসানচরে আসে। ৩০ ডিসেম্বর আসে দ্বিতীয় দল। রোহিঙ্গাদের প্রথম দলটি ভাসানচরে আসার আগে এখানের সবকিছু ছিল ছিমছাম। কিন্তু ছিল না প্রাণচাঞ্চল্য। তবে এখন ভাসানচরের চিত্র বদলে গেছে। গত বুধবার দিনভর ভাসানচর ঘুরে দেখা যায়, রোহিঙ্গাদের পদচারণে চরটিতে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে। এখানে আসা রোহিঙ্গারা অল্প সময়ের মধ্যে নতুন পরিবেশের সঙ্গে নিজেদের অনেকটাই মানিয়ে নিয়েছে। ভাসানচরে রোহিঙ্গাদের দিনকাল নিয়ে ছবির গল্প।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
গাড়ির চালকের আসনে আড়াই বছরের নাতিকে বসিয়েছেন দাদি।
২ / ১০
দিলদার বেগম জানালেন, তিন সন্তান নিয়ে চরে স্বস্তিতে আছেন তিনি।
৩ / ১০
ভবনের রেলিংয়ে বসে লালশাক কাটছে দুই মেয়ে।
৪ / ১০
দেড় মাস আগে আসমা বেগম ও মামুনের সংসারে নতুন অতিথি এসেছে।
৫ / ১০
মুরগি কিনে মায়ের সঙ্গে ঘরে ফিরছে এক শিশু।
৬ / ১০
এক শিশুকে কোলে রোদ পোহাচ্ছে আরেক শিশু।
৭ / ১০
দোকানে চলছে বেচাকেনা।
৮ / ১০
মাছ নিয়ে ক্রেতার অপেক্ষায় বিক্রেতারা।
৯ / ১০
দুপুরের খাবার হিসেবে সাদা ভাত প্যাকেট করা হচ্ছে।
১০ / ১০
ভাতের সঙ্গে দেওয়া হবে আলু ও মুরগির মাংস