২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তখনকার বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। জনসভায় বক্তৃতা দিচ্ছেন তখনকার শেখ হাসিনা। ছবি: জিয়া ইসলাম
২ / ১৫
হঠাৎ শুরু হয় গ্রেনেড হামলা। শেখ হাসিনাকে রক্ষা করতে তাঁর চারপাশে মানববর্ম তৈরি করেন মোহাম্মদ হানিফসহ অন্য নেতারা। ছবি: জিয়া ইসলাম
৩ / ১৫
গ্রেনেড হামলায় আহত ও নিহত ব্যক্তিরা এভাবেই লুটিয়ে পড়েন রাস্তায়। ছবি: জিয়া ইসলাম
৪ / ১৫
গ্রেনেড হামলার শিকার এক নারীর আর্তনাদ। ছবি: জিয়া ইসলাম
৫ / ১৫
গ্রেনেড হামলায় গুরুতর আহত হন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ছবি: জিয়া ইসলাম
৬ / ১৫
আকস্মিক হামলায় আহত এক আলোকচিত্রী। ছবি: জিয়া ইসলাম
৭ / ১৫
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের এখানে-সেখানে পড়ে ছিলেন হতাহত ব্যক্তিরা। ছবি: জিয়া ইসলাম
৮ / ১৫
ব্যানারকে স্ট্রেচারের মতো ব্যবহার করে আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার কাজ করা হয়। ছবি: জিয়া ইসলাম
৯ / ১৫
রাস্তায় পড়ে ছিল অবিস্ফোরিত আর্জেস গ্রেনেড। ছবি: জিয়া ইসলাম
১০ / ১৫
আহত সুরঞ্জিত সেনগুপ্তকে নিজের মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন একজন ফটোসাংবাদিক। ছবি: জিয়া ইসলাম
১১ / ১৫
গ্রেনেড হামলার পর বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বেশ কিছু যানবাহনে আগুন ধরিয়ে দেন। ছবি: জিয়া ইসলাম
১২ / ১৫
সহযোদ্ধাদের হতাহত হতে দেখে একজনের কান্না-আহাজারি। ছবি: জিয়া ইসলাম
১৩ / ১৫
হামলার পর বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। ছবি: জিয়া ইসলাম
১৪ / ১৫
আলামত সংগ্রহের জন্য ঘটনাস্থল ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: জিয়া ইসলাম
১৫ / ১৫
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেতা-কর্মীদের লাশের সারি। ছবি: জিয়া ইসলাম