রাজশাহীতে মূল সড়ক বন্ধ করে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এ উপলক্ষে নগরের শিরোইল বাস টার্মিনালের পাশের সড়কের ওপর সমাবেশের মঞ্চ তৈরি করা হয়েছে। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
২ / ৬
মূল সড়কে নৌমন্ত্রীর সমাবেশের মঞ্চ তৈরি করায় চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এক ব্যক্তি একটু ফাঁক পেয়ে সেখান দিয়ে মোটরসাইকেলটি পার করার চেষ্টা করছেন। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
৩ / ৬
ঢাকা-রাজশাহী মহাসড়কের শিরোইল বাস টার্মিনাল এলাকায় সড়কের ওপর নৌমন্ত্রীর সমাবেশের মঞ্চ তৈরি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টা থেকে এই সড়কের ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সকালে স্কুল-কলেজ ও অফিসগামীরা দুর্ভোগে পড়েন। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
৪ / ৬
সড়কের ওপর নৌমন্ত্রীর সমাবেশের মঞ্চ তৈরি করায় গতকাল মঙ্গলবার রাত ১০টা থেকে এই সড়কের ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সকালে স্কুল-কলেজ ও অফিসগামীরা দুর্ভোগে পড়েন। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
৫ / ৬
সড়কে সমাবেশ মঞ্চ থাকায় যান চলাচল মূল পথ ধরে যেতে পারেনি। বিকল্প পথে গন্তব্যে পৌঁছাতে গিয়ে মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
৬ / ৬
মূল সড়কে নৌমন্ত্রীর সমাবেশের মঞ্চ তৈরি করায় চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এক ব্যক্তি ফুটপাত দিয়ে সাইকেল পার করছেন। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী