মাঘের বৃষ্টিতে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকে দিনভর দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। এতে জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। বিপাকে পড়েছেন জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ। শুক্রবারের চিত্র।

১ / ১২
রংপুরে ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর বৈরী আবহাওয়ায় মানুষ ঠান্ডায় বিপর্যস্ত। বিকেলে বৃষ্টি কমলেও ক্রেতার দেখা নেই তেমন। অলস সময় কাটাচ্ছেন দোকানিরা। নিউ ইঞ্জিনিয়ারপাড়া, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
২ / ১২
বৃষ্টিতে ভিজে জবুথবু একদল চীনা হাঁস। ডাকবাংলো, নুরপুর, পাবনা
ছবি: হাসান মাহমুদ
৩ / ১২
বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী ও খেটে খাওয়া মানুষ। ডাকবাংলো, নুরপুর, পাবনা
ছবি: হাসান মাহমুদ
৪ / ১২
পানিতে থই থই সবজির খেত। সেখানে কৃষক ইব্রাহিম হোসেন মুলা ও কচুমুখির বীজ বপন করেছেন। মুলার গাছ গজিয়েছে। কিন্তু এখন গজায়নি কচুমুখির গাছ। বৃষ্টিতে খেতের ক্ষতির আশঙ্কা করছেন তিনি। খেতে জমে থাকা পানি বের করে দিচ্ছেন। মানিক চক এলাকা, বগুড়া সদর
ছবি: সোয়েল রানা
৫ / ১২
ছাতা মাথায় দিয়ে বাইরে বের হয়েছে মানুষ। সেউজগাড়ী কারমাইকেল সড়ক, বগুড়া শহর
ছবি: সোয়েল রানা
৬ / ১২
মাঘের মাঝামাঝিতে অসময়ের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন বাইরে বের হওয়া মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
ছবি: দীপু মালাকার
৭ / ১২
শীতের মধ্যে চা-বাগানের সড়ক ধরে শিশুসন্তানকে কোলে নিয়ে ঘরে ফিরছেন এক ব্যক্তি। মালিনীছড়া চা-পল্লি, সিলেট
ছবি: আনিস মাহমুদ
৮ / ১২
বৃষ্টিতে ভাটার ইটের ব্যাপক ক্ষতি হয়। বোয়ালিয়া, সদর উপজেলা, নওগাঁ
ছবি: প্রথম আলো
৯ / ১২
বৃষ্টি আর ঠান্ডা উপেক্ষা করেই দৈনন্দিন কাজসহ বিভিন্ন প্রয়োজনে নদী পারাপার হচ্ছেন মানুষ। এক নম্বর খেয়া পারাপার ঘাট, নারায়ণগঞ্জ
ছবি: দিনার মাহমুদ
১০ / ১২
বৃষ্টিতে আটকে ছিলেন অনেকক্ষণ। কমার লক্ষণ না দেখে বৃষ্টির মধ্যেই বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন তিনজন। তিতলী বৈটপুর এলাকা, সদর উপজেলা, বাগেরহাট
ছবি: ইনজামামুল হক
১১ / ১২
টিপটিপ বৃষ্টিতে ভোগান্তিতে জনজীবন। স্টেশন এলাকা, রাজশাহী
ছবি: শহীদুল ইসলাম
১২ / ১২
শীতের মধ্যে বৃষ্টিতে ছাতা মাথায় চলছেন এক ব্যক্তি। উত্তর কেল্লাবন্দ, রংপুর নগর
ছবি: মঈনুল ইসলাম