পয়লা বৈশাখে পাড়ায়-মহল্লায় বসবে মেলা। মেলায় উঠবে মাটির হাতি-ঘোড়াসহ নানা ধরনের খেলনা। কাঁচা মাটির এই খেলনা শুকানোর পর তাতে রং করে মেলায় তোলা হবে। ছবিটি সম্প্রতি মুন্সীগঞ্জের ষোলগড় এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ
২ / ৯
মেলায় মাটির তৈরি ব্যাংকের চাহিদা থাকে একটু বেশি। ছবিটি ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের লস্করদিয়া পালপাড়া এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
৩ / ৯
সিলেট নগরের কিনব্রিজ এলাকায় মাটির তৈরি তৈজসপত্র সাজাচ্ছেন এক নারী। ছবি: আনিস মাহমুদ, সিলেট
৪ / ৯
মাটির তৈরি তৈজসপত্র দেখছেন এক নারী। ছবিটি কুমিল্লার বিজয়পুর এলাকা থেকে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা