খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বসে ফলের হাট। মৌসুমের শুরুতে নতুন কাঁঠাল আসতে শুরু করেছে। আকারভেদে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
২ / ৮
এই গরমে বাড়ছে ডাবের চাহিদা। পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে ডাব কিনছেন এক ব্যবসায়ী। ছবিটি শনিবার সকালে রংপুর নগরের দক্ষিণ কোবারু গ্রাম থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৩ / ৮
গরমে তৃষ্ণা মেটায় তরমুজ। তরমুজ ফালি করে কেটে বিক্রি করছেন বিক্রেতা আলফু মিয়া। ছবিটি শনিবার দুপুরে সিলেট শহরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
৪ / ৮
গাছে গাছে খেজুর বড় হতে শুরু করেছে। সেগুলো খাওয়ার জন্য ছোট শিক্ষার্থীদের দুরন্তপনা। ছবিটি বগুড়ার শাজাহানপুর উপজেলার শাবরুল গ্রাম থেকে তোলা। ছবি: সোয়ের রানা, বগুড়া
৫ / ৮
লিচু বড় হচ্ছে। ছবিটি রাজধানীর খামারবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৬ / ৮
বাঙ্গি বেচা-কেনা চলছে। ছবিটি রাজধানীর হাজারীবাগ ফলের আড়ত থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৭ / ৮
বাজারে বিক্রির জন্য এক ব্যবসায়ী বাঙ্গি সাজাচ্ছেন সিলেট নগরের কদমতলী এলাকায়। ছবি: আনিস মাহমুদ, সিলেট
৮ / ৮
পাহাড়ে আনারস চাষ করে বাম্পার ফলন পেয়েছেন চাষিরা। পাহাড় থেকে আনারস তুলে স্তূপ করছেন চাষিরা। ছবিটি রাঙ্গামাটি অঞ্চলের বগাছড়ি এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা