বর্ষাকালে নদ-নদী পানিতে টইটুম্বুর। নৌকায় করে মাছ ধরার ফাঁদ ডারকি নিয়ে যাচ্ছেন একজন। ছবিটি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দেবডাঙ্গা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
২ / ১৩
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুলতানপুরের জলাশয়ে প্রতিবছরের মতো এবারও মাছ ধরার উৎসবে মেতেছে কয়েকটি গ্রামের মানুষ। ছবি: এম সাদেক, কুমিল্লা
৩ / ১৩
খালের পানিতে দুই কিশোর জাল পেতে মাছ ধরতে ধীরে ধীরে এগিয়ে চলছে। ছবিটি বগুড়ার কাহালু উপজেলার দুর্বাগাড়ি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৪ / ১৩
মাছ ধরায় বড়দের চেয়ে কোনো অংশে কম যায় না ছোটরা। জালে কেমন মাছ পড়েছে তা দেখছে শিশুরা। ছবিটি সিলেটের বাউরকান্দি হাওর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
৫ / ১৩
আমন ধানের খেতে পাতা বরশিতে মাছ ধরা পড়েছে। সেই মাছ নিয়ে খুশি মনে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। ছবিটি বগুড়ার গাবতলী উপজেলার কুটামহিন গ্রাম এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৬ / ১৩
জেলেরা কাপ্তাই হ্রদে টেংরা জাল ফেলেছে। ছবিটি রাঙামাটির লংগদু উপজেলার মাইনী এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
কাদাপানিতে মাছ ধরতে নেমেছে ছোট-বড় সবাই। ছবিটি ময়মনসিংহ সদর উপজেলার কল্পা গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ
৯ / ১৩
কর্ণফুলী নদীতে মাছ ধরছেন এক মৎস্যজীবী। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
১০ / ১৩
জালে ধরা পড়া মাছ খুলে নিচ্ছেন এক জেলে। ছবিটি রাঙামাটির কাটাছড়ি এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
১১ / ১৩
নদীতে মাছের আনাগোনা বেড়েছে। তাই জাল ফেলে মাছ ধরায় ব্যস্ত একজন। ছবিটি বগুড়ার শাজাহানপুর উপজেলার ভান্ডারপাইকা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১২ / ১৩
ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ পানিতে টইটুম্বুর। মাছ শিকারিরা দল বেঁধে জাল পেতেছে মাছ ধরতে। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ
১৩ / ১৩
সিলেট সদরের বাউরকান্দি হাওরে মাছ ধরার জন্য জাল ফেলে বসে আছেন এক মৎস্যজীবী। ছবি: আনিস মাহমুদ, সিলেট