যমুনা নদীতে বানের পানিতে রুই, কাতলা, মৃগেল মাছের পোনাসহ ছোট ছোট মাছ জেলেদের জালে ধরা পড়ছে। নদীতে সারা দিন জেলেরা এসব মাছ ও পোনা ধরে ১৪০০ থেকে ১৮০০ টাকা মণ দরে বিক্রি করছেন। ছবিটি সম্প্রতি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
২ / ৯
মাছ ধরার পর বাঁধে এসে ভিড়েছে জেলেদের নৌকা। ছবিটি সারিয়াকান্দির বয়রাকান্দি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৩ / ৯
ধরে আনা মাছ পরিষ্কার করা হচ্ছে। ছবিটি বয়রাকান্দি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৪ / ৯
জেলের হাতে নদী থেকে ধরে আনা ছোট মাছ। ছবিটি বয়রাকান্দি এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৫ / ৯
পানিতে ধরে আনা ছোট মাছের আলোড়ন। ছবিটি বয়রাকান্দি এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৬ / ৯
মাছ বিক্রির প্রস্তুতি নিচ্ছেন এক জেলে। ছবিটি বয়রাকান্দি এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৭ / ৯
জেলেদের জালে ধরা পড়েছে ছোট ছোট মাছ ও পোনা। একটু পরেই বিক্রি হবে এসব। ছবি: সোয়েল রানা