১৯৮৭ সালে প্রথম জাতীয় কবিতা উৎসবের মধ্য দিয়েই স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে কবি-সাহিত্যিক-শিল্পীরা গণ আন্দোলন শুরু করেন। উদ্বোধনী বক্তব্য দিচ্ছেন কবি সুফিয়া কামাল। ছবিটি সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে তোলা। ছবি: ইউসুফ সা’দ
২ / ৮
‘গণতন্ত্রের পক্ষে কবিতা’ এই স্লোগানে জাতীয় কবিতা উৎসবের মঞ্চে কবি শামসুর রাহমান, কবি সুফিয়া কামাল ও অন্যান্যরা। ছবি: ইউসুফ সা’দ
৩ / ৮
কবিতা উৎসবের উদ্বোধনের পর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন কবি-সাহিত্যিকেরা। ছবিতে (বাম থেকে দ্বিতীয়) মোহন রায়হান, কবি নির্মলেন্দু গুণ, কবি শামসুর রাহমান, সাংবাদিক ফয়েজ আহমেদ ও অন্যরা। ছবি: ইউসুফ সা’দ
৪ / ৮
মধুর ক্যানটিনে বৈঠক চলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের ছাত্রদের। সেখান থেকে লাঠি হাতে মিছিল নিয়ে সচিবালয় ঘেরাও কর্মসূচি শুরু হয়। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকা থেকে তোলা। ছবি: ইউসুফ সা’দ
৫ / ৮
মিছিলে পুলিশের গুলিতে নিহত এক ছাত্রনেতার লাশ। লাশ ঘিরে রয়েছেন সে সময়ের সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের নেতা-কর্মীরা। ছবি: ইউসুফ সা’দ
৬ / ৮
ডা: মিলন ও ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন একসঙ্গে ছিলেন। হঠাৎ গুলিতে নিভে যায় ডা: মিলনের প্রাণ। ছবিটি ২৭ নভেম্বর ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে তোলা। ছবি: ইউসুফ সা’দ
৭ / ৮
এরশাদের পতনের পর বিজয় মিছিল। ছবিটি হাইকোর্টের সামনে থেকে তোলা। ছবি: ইউসুফ সা’দ
৮ / ৮
বিজয়ের হাসি দুই নেত্রীর মুখে। বিচারপতি শাহবুদ্দিন আহমেদের শপথ নেওয়ার দিনে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পেছনে রয়েছেন অন্য নেতারা। ছবি: ইউসুফ সা’দ