রথযাত্রা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীসহ সারা দেশে আজ হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হচ্ছে। হিন্দুধর্মমত ও রীতি অনুসারে অবতার জগন্নাথ, বলরাম ও বোন সুভদ্রা—এই ত্রিমূর্তিধারীর রথ টেনে শোভাযাত্রা বের হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তাঁর অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রথযাত্রার অনুষ্ঠানমালার শুরু। এর মধ্যে রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলি কীর্তন, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভাগবত গীতাপাঠ, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শন ও ধর্মীয় নাটক মঞ্চায়ন। এভাবে সারা দেশ রথযাত্রা উৎসব চলবে।

১ / ১১
সিলেটে ঐতিহ্যবাহী রথযাত্রা উদ্‌যাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। প্রতিবছর আষাঢ়ের দ্বিতীয় তিথিতে এ উৎসবের আয়োজন করা হয়। সিলেট, ১ জুলাই
ছবি: আনিস মাহমুদ
২ / ১১
শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে পটুয়াখালীতে শ্রীশ্রী মদন মোহন জিউর মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রা বের হয়েছে। শহরের পুরাতন বাজার, পটুয়াখালী, ১ জুলাই
ছবি: শংকর দাস
৩ / ১১
শ্রীমঙ্গল শহরে রথযাত্রা। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১ জুলাই
ছবি: শিমুল তরফদার
৪ / ১১
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় শ্রীধাম শ্রী অঙ্গন থেকে হিন্দুধর্মাবলম্বীরা রথে রশি বেঁধে টেনে নিয়ে যান শহরতলির ব্রাহ্মণ কান্দা আঙিনায়। গোয়ালচামট, ফরিদপুর, ১ জুলাই
ছবি: আলীমুজ্জামান
৫ / ১১
রথযাত্রা উপলক্ষে রথ সাজাচ্ছেন স্বেচ্ছাসেবকেরা। গল্লামারী ইসকন মন্দিরের সামনে, খুলনা, ১ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১১
রথযাত্রায় সনাতন ধর্মের অনুসারীরা ঢোল, কাঁসা, ঝুনঝুনিসহ নানা রকম বাদ্য বাজিয়ে আনন্দ উদ্‌যাপন করেন। করোনা শুরুর পর এ প্রথম রথযাত্রার এমন বড় আয়োজন। ধর্মসভা মন্দির এলাকা, খুলনা, ১ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১১
হাজারো মানুষের আগমনে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১ জুলাই
ছবি: শিমুল তরফদার
৮ / ১১
কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জগন্নাথ দেবের মন্দির থেকে শুরু হয় রথযাত্রা। রথাযাত্রাটি নগরীর পাথুড়িয়াপারার গুন্ডিচা মন্দিরে গিয়ে শেষ হয়। মন্দির এলাকা, কুমিল্লা, ১ জুন
ছবি: এম সাদেক
৯ / ১১
রংপুরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) জেলা শাখার আয়োজনে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে কয়েক হাজার ভক্ত-পুণ্যার্থী অংশ নেন। সিটি বাজার, রংপুর, ১ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১১
সিলেটে রথযাত্রা অনুষ্ঠানে চলছে পদাবলি কীর্তন। সিলেট, ১ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১১ / ১১
নীলফামারীতে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে রথ টানছেন ভক্তরা। নীলফামারী, ১ জুলাই
ছবি: প্রথম আলো