নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সোমবার সারা দিনই বৃষ্টি হতে পারে। বৃষ্টিতে ট্রেনের টিকিট কিনতে এসে বিপাকে পড়েছেন এঁরা। ছবিটি সকালে কমলাপুর রেলস্টেশন থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন
২ / ১২
বৃষ্টির মধ্যেই যাত্রী নিয়ে ছুটছে ওয়াটার ট্যাক্সি। ছবিটি সোমবার সকালে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
৩ / ১২
বাসের অগ্রিম টিকিট কিনতে এসে বিড়ম্বনায় পড়ে সাধারণ মানুষ। গাবতলী বাস টার্মিনাল থেকে তোলা ছবি। ছবি: আশরাফুল আলম
৪ / ১২
বৃষ্টি মাথায় নিয়েই সাধারণ মানুষকে বেরিয়ে পড়তে হয় কর্মক্ষেত্রের উদ্দেশে। ছবিটি রামপুরার বনশ্রী এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম