কয়েক দিন আগেই রেল দুর্ঘটনায় মারা গেছেন চারজন। এর পর থেকে চলছে রেল কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান। কিন্তু তার পরও সচেতনতা নেই মানুষের মধ্যে। রেললাইনকে কেন্দ্র এখনো বাজার ও বসতি গড়ে উঠছে। ছবিটি নাখালপাড়া রেলবাজার থেকে আজ বেলা সাড়ে তিনটায় তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম
২ / ৮
২০-দলীয় জোটের হরতাল চলাকালে বিএনপির পল্টন অফিসের সামনে সড়ক দিয়ে ভাঙা গাড়ি ঠেলাগাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: মনিরুল আলম
৩ / ৮
রাজধানীতে আওয়ামী যুবলীগের হরতালবিরোধী মোটরসাইকেল র্যালি। ছবিটি নগরের মুক্তাঙ্গন থেকে তোলা। ছবি: মনিরুল আলম
৪ / ৮
কোনো রকম নিরাপত্তাব্যবস্থা ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে বিলবোর্ড বিজ্ঞাপন বসানোর কাজ করছেন এ শ্রমিকেরা। ছবিটি নগরের সায়েন্স ল্যাব মোড় এলাকা থেকে সোমবার বেলা দেড়টায় তোলা। ছবি: মনিরুল আলম
৫ / ৮
আসন্ন ঈদ ও পূজাকে সামনে রেখে গাবতলী আন্ডারপাস রং ও পরিষ্কার-পরিচ্ছন করে চলাচলের উপযোগী করা হচ্ছে। ছবি: মনিরুল আলম
৬ / ৮
২০-দলীয় জোটের হরতালে দূরপাল্লার একটি বাস ছাদে যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে যাচ্ছে। ছবিটি আমিন বাজার ব্রিজ থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম
৭ / ৮
আমিন বাজার এলাকায় পুলিশ ও উপজেলা চেয়ারম্যানের তত্ত্বাবধানে আমিন বাজার ফুটপাতসংলগ্ন বাজার উচ্ছেদ করা হয়। ছবি: মনিরুল আলম
৮ / ৮
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা দিনব্যাপী হরতালে সকালে রাজধানীর সার্ক ফোয়ারা এলাকার চিত্র। ছবি: ফোকাস বাংলা