বৃষ্টিতে আজ শুক্রবার রাজধানীর বসুন্ধরা সিটির পেছনে গার্ডেন রোডে পানি জমেছে। শিশুকে কোলে নিয়ে নোংরা পানি পার হচ্ছেন এক নারী। ছবি: হাসান রাজা
২ / ৯
পেঁয়াজ কিনে পানি পার হয়ে বাড়ি ফিরছে শিশুটি। ছবিটি আজ গার্ডেন রোড থেকে তোলা। ছবি: হাসান রাজা
৩ / ৯
ম্যানহোলের ঢাকনা খুলে রাখা হয়েছে। তবু পানি সরে যাওয়ার নাম নেই। ছবি: হাসান রাজা
৪ / ৯
পূর্ব তেজতুরী বাজারেও আজ সকালে ছিল কোমরপানি। দুপুরের দিকে পানি কিছুটা কমে। ছবি: হাসান রাজা
৫ / ৯
নোংরা পানি মাড়িয়ে গন্তব্যে যাচ্ছে মানুষজন। শিশুরাও পানি পার হওয়ার চেষ্টা করছে। ছবিটি আজ পূর্ব তেজতুরী বাজার থেকে তোলা। ছবি: হাসান রাজা
৬ / ৯
রাস্তা না নদী বোঝা দায়। ছবিটি আজ রাজধানীর মিরপুরের আনসার ক্যাম্পের কাছ থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন
৭ / ৯
রাজধানীর শান্তিনগর মোড়ে আজ রাস্তায় জমে থাকা পানিতে দাঁড়িয়ে জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। ছবি: ফোকাস বাংলা
৮ / ৯
রাজধানীর শান্তিনগর মোড়ে আজ রাস্তায় জমে থাকা পানিতে পড়ে গেছে এক কিশোর। ছবি: ফোকাস বাংলা
৯ / ৯
কেউ রিকশায়, কেউ হেঁটে পানি পার হচ্ছেন। ভোগান্তির শেষ নেই। ছবিটি আজ রাজধানীর আরামবাগ এলাকা থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ