পাহাড়, ঝরনা আর সবুজের প্রাচুর্যে ভরা সিলেট অঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলায় ছড়িয়ে আছে দৃষ্টিনন্দন সব পর্যটনকেন্দ্র। সবুজে মোড়া পাহাড়ের কোলঘেঁষা পাথুরে নদী, বন, ঝরনা, চা-বাগান, প্রত্নতাত্ত্বিক নিদর্শন—কী নেই এখানে! সিলেটের বৈচিত্র্যে ভরা সৌন্দর্য দেখতে ছুটে যান পর্যটক আর ভ্রমণপ্রিয় মানুষ। ঈদের মতো উৎসবে এসব পর্যটনকেন্দ্রে থাকে উপচে পড়া ভিড়। তেমনই একটি জায়গা জৈন্তাপুর উপজেলার লালাখাল। ছবি: আনিস মাহমুদ
২ / ৮
গোয়াইনঘাট উপজেলার আরেকটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র রাতারগুল। ছবি: আনিস মাহমুদ
৩ / ৮
গোয়াইনঘাটের মায়াবী ঝরনা দেখে চোখ জুড়িয়ে যায়। ছবি: আনিস মাহমুদ
৪ / ৮
ঈদের ছুটিতে সিলেট শহরের চা-বাগানগুলোতে বেড়াতে আসেন পর্যটকেরা। ছবিটি লাক্কাতুরা চা-বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৫ / ৮
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পান্তুমাই ঝরনায় অভিভূত হন প্রকৃতিপ্রেমীরা। ছবি: আনিস মাহমুদ
৬ / ৮
সিলেট শহরতলির অন্যতম বিনোদনকেন্দ্র অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড। ছবি: আনিস মাহমুদ
৭ / ৮
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি। ছবি: আনিস মাহমুদ