কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের একাংশ। সরকারি হিসেবে এখানে আশ্রয় নিয়ে আছে প্রায় ৩৫ হাজার রোহিঙ্গা। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: গিয়াস উদ্দিন
৫ / ১০
মিয়ানমারের রাখাইন রাজ্যের ছোট গজরবিল থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নারী নূর হাবা। সঙ্গে আছে তাঁর দুই ছেলে। গত সোমবার তোলা ছবি। ছবি: গিয়াস উদ্দিন
৬ / ১০
টেকনাফের হ্নীলা বাজারের উত্তর পাশে খোলা জায়গায় বিজিবির হাতে আটক কয়েকটি রোহিঙ্গা পরিবার। সম্প্রতি ছবিটি তোলা। ছবি: গিয়াস উদ্দিন
৭ / ১০
মিয়ানমারের রাখাইন রাজ্যের খিয়ারিপ্রাং থেকে পালিয়ে আসা দুই রোহিঙ্গা শিশু। এরা এখন টেকনাফের লেদা ক্যাম্পে আশ্রয় নিয়েছে। ছবিটি গত শুক্রবার তোলা। ছবি: গিয়াস উদ্দিন
৮ / ১০
রাখাইন রাজ্যের ছোট গজরবিল থেকে পালিয়ে আসা কয়েকটি রোহিঙ্গা পরিবার। এরা সবাই এখন এই ঘরটিতেই থাকছে। ছবিটি গত মঙ্গলবার তোলা। ছবি: গিয়াস উদ্দিন
৯ / ১০
রাখাইন রাজ্যের খিয়ারিপ্রাংয়ে সেনাবাহিনীর হামলায় বাবাকে হারিয়ে মায়ের হাত ধরে চলে আসে এই ছয় শিশু। সঙ্গে তাদের মা নূর আয়েশাও রয়েছেন কোলে সবচেয়ে ছোট সন্তানটিকে নিয়ে। তাঁরা এখন লেদা শিবিরে আশ্রয় নিয়েছেন। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: গিয়াস উদ্দিন
১০ / ১০
মিয়ানমারের বিভিন্ন এলাকা থেকে আসা সহায়সম্বলহীন কয়েকটি রোহিঙ্গা পরিবার ভিক্ষার আশায় জড়ো হয়েছে টেকনাফ-কক্সবাজার সড়কের মুছনি এলাকায়। সম্প্রতি ছবিটি তোলা। ছবি: গিয়াস উদ্দিন