লকডাউনের আগে নিত্যপণ্যের বাজারে ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে আগামী সোমবার থেকে টানা সাত দিন কঠোর লকডাউন চলবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকা, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার কথা বলেছেন। গতকালের ঘোষণায় নিত্যপণ্যের দোকান বা বাজার খোলা, না বন্ধ থাকবে, সে ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এতে বাজারে ভিড় কিছুটা বেড়েছে বলে মনে করছেন ক্রেতা–বিক্রেতারা। ঢাকাসহ দেশে বিভিন্ন জেলার প্রথম আলোর ফটোসাংবাদিকদের পাঠানো ছবি দিয়ে সাজানো হয়েছে এ ছবির গল্প।

১ / ১০
দেশে সোমবার থেকে কঠোর লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। তাই সাপ্তাহিক ছুটির দিনের সকালে কারওয়ান বাজারের মাছের দোকানগুলোতে ছিল মানুষের ভিড়। ঢাকা, ২৬ জুন।
ছবি: দীপু মালাকার
২ / ১০
মুদিপণ্য কিনতেও ছিল ক্রেতাদের ভিড়। বিক্রেতারা বলছেন, ৭ থেকে ১৪ দিনের মতো বাজার করছেন বেশির ভাগ ক্রেতা। কারওয়ান বাজার, ২৬ জুন।
ছবি: দীপু মালাকার
৩ / ১০
কাঁচাবাজারেও ছিল স্বাভাবিক দিনের তুলনায় বেশি ভিড়। কারওয়ান বাজার, ২৬ জুন।
ছবি: দীপু মালাকার
৪ / ১০
সোমবার থেকে কঠোর লকডাউনের ঘোষণায় বাজার করে ফিরছেন মানুষ। সাহেববাজার, রাজশাহী, ২৬ জুন।
ছবি: শহীদুল ইসলাম
৫ / ১০
মুদিদোকানে ক্রেতাদের ভিড়। সাহেববাজার, রাজশাহী, ২৬ জুন।
ছবি: শহীদুল ইসলাম
৬ / ১০
কাঁচাবাজারে ক্রেতাদের ভিড়। মাস্টারপাড়া, রাজশাহী, ২৬ জুন।
ছবি: শহীদুল ইসলাম
৭ / ১০
সোমবার থেকে আবারও পুরোদমে লকডাউন। তাই বাজারে ভিড়। কেউ আবার বেশি করে সদাইপাতি কিনে বাড়ি ফিরছেন। সিটি বাজার, রংপুর, ২৬ জুন।
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১০
করোনায় আক্রান্তের হার হঠাৎ বেড়ে যাওয়াতে বিভাগীয় প্রশাসন ৩০ জুন থেকে বরিশালে সাত দিনের সর্বাত্মক লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বরিশালের পাইকারি বাজারগুলোতে বেড়েছে যানবাহন ও ক্রেতাদের ভিড়। বাজার রোড, ২৬ জুন।
ছবি: সাইয়ান
৯ / ১০
লকডাউনের বিধিনিষেধে বেলা দুইটা পর্যন্ত দোকান খোলা রাখার নিয়ম। বেলা দুইটা বাজলেও দোকান পুরোপুরি বন্ধ করতে পারেননি দোকানি। একের পর এক ক্রেতা আসছেন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। সোমবার থেকে কঠোর লকডাউন শুনে ক্রেতাদের ভিড় সকাল থেকেই বেড়ে যায়। বয়রা বাজার, খুলনা, ২৬ জুন।
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১০
সবজি বিক্রেতা সোবাহান বেলা একটার সময় সব সবজি বিক্রি করে টাকা গুনছেন। সোমবার থেকে কঠোর লকডাউন শুনে বাজারে কেনাকাটা বেড়েছে প্রায় তিন গুণ। দুপুর সাড়ে ১২টার মধ্য প্রায় সব সবজি বিক্রি হয়েছে বিক্রেতাদের। বৈকালী বাজার, খুলনা ২৬ জুন। ছবি: সাদ্দাম হোসেন