লালমনিরহাটের কালীগঞ্জের নওদাবাস গ্রামে পরিত্যক্ত বোতল দিয়ে পরিবেশবান্ধব বাড়ি তৈরি করছেন রাশেদুল আলম ও আসমা খাতুন দম্পতি। তাঁরা পরিবেশবিজ্ঞানে স্নাতকোত্তর। বাড়ি নির্মাণের জন্য বোতলে বালু ভরা হচ্ছে। ছবি: আবদুর রব
২ / ৮
এই বাড়ির সেপটিক ট্যাংক ও প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি। ছবি: আবদুর রব
৩ / ৮
চলতি বছরের ৮ ফেব্রুয়ারি শুরু হয় বাড়ি নির্মাণের কাজ। এ পর্যন্ত ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। ছবি: আবদুর রব
৪ / ৮
বোতল বাড়িটি নির্মাণে এক লিটার, আধা লিটার ও ২৫০ মিলিগ্রামের খালি প্লাস্টিকের (পিইটি) ৮০ হাজার বোতল ব্যবহৃত হয়েছে। ছবি: আবদুর রব
৫ / ৮
১৭০০ বর্গফুটের বাড়িটিতে বোতল দিয়ে নির্মিত চারটি শোবার ঘর, একটি রান্নাঘর, একটি খাবার ঘর, দুটি শৌচাগার ও একটি বারান্দা থাকবে। ছবি: আবদুর রব
৬ / ৮
বাড়িটি নির্মাণে শুধু লিনটেলে ইটের খোয়া ও রড ব্যবহার করা হয়েছে। প্লাস্টিকের বোতলের দেয়াল বা প্রাচীর গাঁথতে সিমেন্ট ও বালির মিশ্রণ ব্যবহার হয়েছে। ছবি: আবদুর রব
৭ / ৮
পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন এই বাড়ির দরজা ও জানালা যথারীতি স্টিল বা কাঠের হবে। বাড়ির ছাদে টিন ব্যবহার করা হবে। ছবি: আবদুর রব
৮ / ৮
মাস খানেকের মধ্যেই এ বাড়ি নির্মাণের কাজ সম্পন্ন হবে। ছবি: আবদুর রব