কালের বিবর্তনে ও আধুনিকতার করাল গ্রাসে লোকজ ঐতিহ্য প্রায় হারিয়ে যেতে বসেছে। জারি গান, লাঠি খেলা, পুঁথি পাঠসহ নানান রকমের প্রচলিত সব গ্রামীণ আয়োজন এখন অনেক কমে গেছে। গতকাল শনিবার (২ জানুয়ারি, ২০১৬) ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের টেংগড়পাড়া গ্রামে পার্বণ ও একতা নামক দুটি সংগঠনের উদ্যোগে প্রচলিত সব গ্রামীণ আয়োজনের বিভিন্ন পরিবেশনা দেখতে মানুষের ঢল নামে। ছবি: জগলুল পাশা
২ / ১৪
ঐতিহ্যবাহী লাঠিখেলায় অংশ নিতে সারি বেঁধে মাঠে নামছে সবাই। ছবি: জগলুল পাশা
৩ / ১৪
লাঠি খেলার একপর্যায়ে লাঠির ওপর লাঠি। ছবি: জগলুল পাশা
৪ / ১৪
লাঠি খেলার সঙ্গে চলছে ব্যান্ড পার্টির বাজনার কসরতও। ছবি: জগলুল পাশা
৫ / ১৪
লাঙল, মাথলা, মই, হুক্কা প্রভৃতি দেশীয় কৃষি উপকরণ দিয়ে তৈরি উৎসবের তোরণ। ছবি: জগলুল পাশা
৬ / ১৪
লাঠিখেলা শেষে বৃত্তাকারভাবে নেচে-গেয়ে চলছে জারি গানের পরিবেশনা। ছবি: জগলুল পাশা
৭ / ১৪
কবিগানের সঙ্গে চলছে অভিনয় পরিবেশনা। ছবি: জগলুল পাশা