এখন শরৎকাল। শরতের শুভ্র আকাশের নিচে দুলে ওঠা কাশবনে কাশফুল সংগ্রহে মেতে উঠেছে দুরন্ত শিশুরা। ছবিটি কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চাঙ্গিনী এলাকা থেকে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা
২ / ৮
কাশবনের ভেতরে ঢুকে কাশফুল সংগ্রহ করছে দুই শিশু। ছবিটি খাগড়াছড়ি শহরের ফুটবিল এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
৩ / ৮
হাত বাড়ালেই কাশফুলের শুভ্র শরৎ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
৪ / ৮
নীল আকাশে সাদা মেঘের ভেলা, আর নিচে কাশবনে শিশুদের বাঁধনহারা উল্লাস। ছবিটি রাজশাহী নগরের জামালপুর এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
৫ / ৮
হাতে তাদের শরতের কাশফুল। ছবিটি কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চাঙ্গিনী এলাকা থেকে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা
৬ / ৮
স্কুল শেষে বাড়ি ফেরার পথে চেঙ্গী নদীর তীরের কাশবনে ফুল সংগ্রহে ব্যস্ত শিক্ষার্থীরা। ছবিটি খাগড়াছড়ি শহরের বটতলী এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
৭ / ৮
খালের ধারে ফুটেছে কাশফুল। ছবিটি বগুড়ার কাহালু উপজেলার দুর্বাগাড়ি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৮ / ৮
নদীর পাড় ও চরাঞ্চলেও ফুটতে শুরু করেছে কাশফুল। ছবিটি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাওয়ালজানী এলাকা থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ