শহরে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস বলছে, ধীরে ধীরে দেশের পূর্বাঞ্চল ও উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে। আগামীকালও ঢাকা অঞ্চলে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এরই মধ্যে বৃষ্টিতে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ঢাকার গ্রিন রোড ও সিদ্দিক বাজারের জলাবদ্ধতা নিয়ে ছবি।

১ / ১০
বৃষ্টিতে সড়কে জমেছে পানি। গ্রিন রোড, ফার্মগেট
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ১০
সড়কজুড়ে বৃষ্টির পানি। গ্রিন রোড, ফার্মগেট
ছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ১০
পানি ভেঙেই চলতে হচ্ছে লোকজনকে। গ্রিন রোড, ফার্মগেট
ছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ১০
জলাবদ্ধতার মধ্যে মোটরসাইকেল যাত্রা। গ্রিন রোড, ফার্মগেট
ছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ১০
জলাবদ্ধতার কারণে ভ্যানে করে পারাপার। গ্রিন রোড, ফার্মগেট
ছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ১০
হাঁটুপানির ওপর দিয়ে যাচ্ছে এক শিশু। সিদ্দিক বাজার, পুরান ঢাকা
ছবি: দীপু মালাকার
৭ / ১০
সড়কে পানি জমলেও কিছু করার নেই এই ব্যক্তির। নির্দিষ্ট স্থানে খাবার পৌঁছে দিতে তিনি বের হয়েছেন। সিদ্দিক বাজার, পুরান ঢাকা
ছবি: দীপু মালাকার
৮ / ১০
কোনো পরিবহন নেই তাই হেঁটেই যাত্রা। কোথায় গর্ত কে জানে। তাই সাবধানে পা ফেলতে হচ্ছে তাঁদের। সিদ্দিক বাজার, পুরান ঢাকা
ছবি: দীপু মালাকার
৯ / ১০
জলাবদ্ধতায় সাবধানে চলাচল করছেন এক নারী। কখন আবার গর্তে পা আটকে পড়ে যান। সিদ্দিক বাজার, পুরান ঢাকা
ছবি: দীপু মালাকার
১০ / ১০
জলাবদ্ধতার মধ্যে রিকশায় মালামাল নিয়ে বাসাবাড়ি পরিবর্তন করছেন সাধারণ মানুষ। সিদ্দিক বাজার, পুরান ঢাকা
ছবি: দীপু মালাকার