বরফকল থেকে আসা বরফের চাঁই নয়, এগুলো আকাশ থেকে পড়া শিল। রোববার দিবাগত রাত তিনটার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় প্রচণ্ড শিলাবৃষ্টির সময় এসব শিল পড়ে। আজ সকালে (০৬.০৪. ১৫) কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক থেকে স্থানীয় লোকজন এসব কুড়িয়ে স্তূপ করে রাখে। সকাল সাড়ে ১০টার দিকে ছবি তোলার সময় পর্যন্ত এগুলো গলেনি। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া
২ / ৮
এত বড় শিল কখনো দেখেনি বিত্তিপাড়ার মানুষ। তাই শিল নিয়ে সবার কৌতূহল। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া
৩ / ৮
শিলার আঘাতে ঝাঁজরা হয়ে গেছে মরচে ধরা টিনের চালা। ছবিটি আজ সকালে কুষ্টিয়ার সদর উপজেলার উজান গ্রাম থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া
৪ / ৮
শিলাবৃষ্টি শুধু ভরা ধানখেতের সর্বনাশ ঘটায়নি, মিলিয়ে দিয়েছে কৃষকের ফসল তোলার স্বপ্ন। ছবিটি আজ সকালে কুষ্টিয়ার সদর উপজেলার বিত্তিপাড়া এলাকা থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া
৫ / ৮
কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে উপড়ে গেছে কলাবাগান। ছবিটি সকালে কুষ্টিয়া সদর উপজেলার উজান গ্রাম থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া
৬ / ৮
বৈশাখী মেলায় বিক্রির জন্য ঝুড়িসহ বিভিন্ন গ্রামীণ সামগ্রী তৈরি করেন বেদে সম্প্রদায়ের এই নারী। বৃষ্টি পানিতে ভিজে এসব জিনিস অনেকটাই নষ্ট হয়ে গেছে। এখন রোদে শুকিয়ে আগের অবস্থায় ফেরানোর চেষ্টা। ছবিটি সকালে বিত্তিপাড়া বাজার এলাকা থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া
৭ / ৮
শিলার আঘাতে আহত হয়ে শকুনটি সড়কের পাশে পড়ে ছিল। পরে এটিকে সড়ক থেকে তুলে ওড়ানোর চেষ্টা করেন স্থানীয় লোকজন। কিন্তু শকুনটি তখনো শীতে কাঁপছিল। ছবিটি সকালে বিত্তিপাড়া বাজার এলাকা থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া
৮ / ৮
কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন আজ সকালে সদর উপজেলার রঞ্জিতপুর গ্রামের ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া