শীতকালে বাজারে দেখা মেলে নানা পদের সবজি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ফুলকপি। দেখতে ফুলের মতো এই সবজি অনেকেরই বেশ পছন্দের। বিক্রির জন্য খেত থেকে ফুলকপি তুলছেন এক কৃষক পরিবারের তিন সদস্য। ছবিটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
২ / ৬
খেত থেকে ফুলকপি তুলে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক কৃষক। ছবিটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৩ / ৬
ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে এসব ফুলকপি কিনে নেন পাইকারি ব্যবসায়ীরা। চলছে সেই বেচা-কেনা। ছবিটি বগুড়া সদর উপজেলার দীঘলকান্দি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৪ / ৬
চলছে ফুলকপি মাপামাপির কাজ। ছবিটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার হাতীবান্ধা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৫ / ৬
মাপামাপি শেষ। এবার এই ফুলকপি নেওয়া হবে বাজারে। ছবিটি বগুড়া সদর উপজেলার দীঘলকান্দি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৬ / ৬
পাইকারি বিক্রেতারা ফুলকপি এনে জড়ো করেছেন বগুড়ার অন্যতম সবজির মোকাম মহাস্থান হাটে। দেখে মনে হচ্ছে শত শত সবুজ-সাদা ফুল ফুটে আছে বাগানে। ছবি: সোয়েল রানা, বগুড়া