ব্যাংক থেকে বয়স্কভাতা তুলতে এসেছেন বৃদ্ধারা। ছবিটি রাজধানীর শাহজাহানপুর থেকে তোলা। ছবি: আবদুস সালাম
২ / ৭
বয়স বাড়লেও জীবনসংগ্রাম থেমে নেই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বেলুন বিক্রি করেন এই নারী। ছবিটি হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম
প্রশ্ন করলে কোনো জবাব দিতে পারেন না মানসিক ভারসাম্যহীন এই বৃদ্ধা। গোপীবাগ বস্তি এলাকায় ঘোরাফেরা করেন। শুভানুধ্যায়ীরা কিছু দিলে খান, না দিলে উপোসই থাকতে হয়। এক শিশুর দেওয়া ফুল নিয়ে হাসছেন তিনি। ছবি: আবদুস সালাম
৫ / ৭
উপার্জন ক্ষমতা হারিয়েছেন আগেই, ঘুরছেন কিছু পাওয়ার আশায়। ছবিটি গোপীবাগ রেললাইনের পাশের বস্তি থেকে তোলা। ছবি: আবদুস সালাম
৬ / ৭
এই বৃদ্ধা রাস্তায় ঘুরে ঘুরে কাগজ টোকান। সেগুলো বিক্রির টাকা দিয়েই জীবন চলে। ছবিটি খিলগাঁও থেকে তোলা। ছবি: আবদুস সালাম
৭ / ৭
জীবনের শেষপ্রান্তে এসেও চলছে সংগ্রাম। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম