আজ জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে ঘাতকদের হাতে নিহত হন। ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাসস
২ / ৯
জাতীয় শোক দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলের পাপড়ি দিয়ে বনানীর কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর সঙ্গে ছিলেন। ছবি: বাসস
৩ / ৯
কুষ্টিয়ায় জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণের পর এক মিনিট নীরবতা পালন করা হয়। ছবিটি কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় বঙ্গবন্ধুর মুরালের সামনে থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া
৪ / ৯
শোক দিবসে নীলফামারীতে জেলা প্রশাসনের শোক র্যালি। ছবি: নীলফামারী প্রতিনিধি
জাতীয় শোক দিবসে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে দুস্থদের মধ্যে খাবার বিতরণের সময় মানুষেরা ঢল। ছবি: ফোকাস বাংলা
৭ / ৯
জাতীয় শোক দিবস আজ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকলে নিহত হন। ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা। ছবি: বাসস
৮ / ৯
জাতীয় শোক দিবসে ফরিদপুরের থানা রোডে আওয়ামী লীগের অফিস চত্বরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে রক্তদান কর্মসূচি। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর
৯ / ৯
বৃষ্টির পানি ঢুকেছে কক্ষে। জাতীয় শোক দিবসের অনুষ্ঠান তাই হাঁটুপানিতে দাঁড়িয়ে পালন করছে শিক্ষার্থীরা। ছবিটি চট্টগ্রাম নগরের বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয় থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম