শ্রমিকের ঘাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
তাঁরা ঘাটশ্রমিক। লাইটার জাহাজের খাদ্যশস্য খালাস করেন। কঠোর পরিশ্রম করে সারা দিনে যা আয় হয়, তা দিয়ে নিজে চলে পরিবারের সদস্যদের জন্য পাঠাতে হয়। মজুরি বৃদ্ধির জন্য অনেকবার আন্দোলন করলেও প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলেনি তাঁদের। তাই মহান মে দিবসে এসব শ্রমিকের চাওয়া শুধু ন্যায্য মজুরি। ছবিটি বৃহস্পতিবার (৩০ এপ্রিল, ২০১৫) চট্টগ্রামের সদরঘাট এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

২ / ১৭
পুরুষের পাশাপাশি নারীরাও সমান কাজ করে থাকেন। কিন্তু তাঁদের মজুরিতে রয়েছে বৈষম্য। ছবিটি আজ ঢাকার পার্শ্ববর্তী আমিন বাজার এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৩ / ১৭
কয়লা ভাঙার কাজ করছেন এক নারী। ছবি: ফোকাস বাংলা

৪ / ১৭
পুরুষের পাশাপাশি কয়লা বহনের কাজ করছেন এক নারী। ছবি: ফোকাস বাংলা

৫ / ১৭
জাহাজ থেকে কয়লা নামাচ্ছেন কয়েকজন শ্রমিক। ছবি: ফোকাস বাংলা

৬ / ১৭
নারীরাও করছেন কঠোর পরিশ্রমের কাজ। ছবি: ফোকাস বাংলা

৭ / ১৭
খোয়া ভাঙার কাজ করছেন এক নারী। ছবিটি আজ রাজধানীর লালবাগ বেড়িবাঁধ এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৮ / ১৭
ধান কাটতে ব্যস্ত এক আদিবাসী নারী। ছবিটি আজ খাগড়াছড়ির ভাইবোনছড়া গিরিফুল বিল থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৯ / ১৭
পুরুষের সঙ্গে নারীরাও করছেন কঠোর পরিশ্রমের কাজ। ছবিটি আজ দুপুরে সিলেটের পারাইরচক এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১০ / ১৭
কঠোর পরিশ্রমের কাজে পিছিয়ে নেই নারীরাও। ছবিটি আজ রাজশাহী নগরের শিরোইল মোল্লামিল এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১১ / ১৭
ইট ভাঙার কাজে ব্যস্ত এক বৃদ্ধ। ছবি: ফোকাস বাংলা

১২ / ১৭
হাড়ভাঙা পরিশ্রমের পর যা রোজগার হয়, তা দিয়েই চলে এসব স্বল্প আয়ের মানুষের সংসার। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

১৩ / ১৭
মরিচের খেতে পুরুষের সঙ্গে কাজ করছেন নারী। কিন্তু বরাবরই মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন নারী শ্রমিকেরা। কাজ শেষে পুরুষেরা যেখানে ২৫০ টাকা পান সেখানে নারী শ্রমিকেরা পান ১৫০ টাকা। ছবিটি আজ বগুড়া সদর উপজেলার শাখারিয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৪ / ১৭
ভুট্টা শুকাতে কাজ করছেন নারী শ্রমিকেরা। সারা দিনের কঠোর পরিশ্রম করে রোজগার হয় ৮০ থেকে ১০০ টাকা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৫ / ১৭
লাইটার জাহাজে বস্তায় গম ভরতে ব্যস্ত কয়েকজন শ্রমিক। ছবিটি আজ চট্টগ্রামের সদরঘাট এলাকার আনু মাঝির ঘাট থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

১৬ / ১৭
কঠোর পরিশ্রম করেন ঘাটশ্রমিকেরা। ছবিটি আজ তোলা। ছবি: সৌরভ দাশ

১৭ / ১৭
সারা দিন কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেন শ্রমিকেরা। কাল মহান মে দিবস। শ্রমিকদের অধিকার আদায়ে সারা বিশ্বে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হবে। ছবিটি আজ বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে চারারগোপ জেটি-সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ