সপ্তাহের সেরা ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৬
সারা দিন কাজ সেরে প্রশান্তির গোসল করেন নির্মাণশ্রমিক। খুলনার নির্মাণাধীন জেলখানা প্রাঙ্গণ, ২২ সেপ্টেম্বর। ছবি: সাদ্দাম হোসেন

২ / ৬
রাজধানীসহ দেশের প্রধান শহরগুলোর আশপাশে গড়ে ওঠা প্রায় ছয় হাজার ইটভাটার কারণে দূষিত হচ্ছে বায়ু। বেশির ভাগ ইটভাটা নদীর পাড়ে গড়ে ওঠার কারণে দূষিত হচ্ছে নদী। গজারিয়া, মুন্সিগঞ্জ, ২২ সেপ্টেম্বর। ছবি: সাইফুল ইসলাম

৩ / ৬
রক্ষণাবেক্ষণের অভাবে খাঁচার ভেতরের জাল ছিঁড়ে গেছে। জরাজীর্ণ ও ভয়ানক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এই অজগর সাপের খাঁচাটি। দর্শনার্থীরাও রয়েছে ঝুঁকিতে। চিড়িয়াখানা, ঢাকা। ছবি: আশরাফুল আলম

৪ / ৬
বুড়িগঙ্গা নদীর পাড়ে প্রতিদিন বাসাবাড়ির ময়লা পোড়ানো হয়। চারপাশে ছড়িয়ে পড়ে ধোঁয়া। এই ধোঁয়ার মধ্যে যাতায়াতের সময় ভোগান্তি পোহাতে হয় এলাকাবাসী ও পথচারীকে। কামরাঙ্গীরচর, ঢাকা। ছবি: আশরাফুল আলম

৫ / ৬
রাজধানীর কড়াইল বস্তির শিক্ষার্থীরা প্লাস্টিকের বোতল ও বস্তা দিয়ে তৈরি ভেলায় পড়ে প্রতিদিনই ঝুঁকি নিয়ে পাশের এক স্কুলে পড়তে যায়। গুদারাঘাট, ঢাকা। ছবি: তানভীর আহাম্মেদ

৬ / ৬
পদচারী-সেতু থাকা সত্ত্বেও সময় বাঁচাতে সড়ক বিভাজকের দুই বেষ্টনীর ফাঁক দিয়ে নানা কসরত করে পার হওয়ার চেষ্টা করছেন এই ব্যক্তি। কিন্তু বাদ সাধল তাঁর ভুঁড়ি, শেষমেশ ব্যর্থ হয়ে পদচারী-সেতু ব্যবহার করতে বাধ্য হন তিনি। তোপখানা রোড, ঢাকা, ২৫ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার