সারা দেশে লকডাউন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় আজ থেকে শুরু হয়েছে ‘লকডাউন’। গণপরিবহন চলছে না। জরুরি কাজের জন্য সীমিত পরিসরে অফিস খোলা থাকছে। রাজধানীতে লকডাউনের প্রথম দিন চলছে ঢিলেঢালাভাবে। ব্যবসায়ীরা মার্কেট খোলা রাখার জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আন্দোলন করছেন। আজ ৫ এপ্রিল লকডাউনের প্রথম দিন সারা দেশের চিত্র তুলে ধরেছেন প্রথম আলোর আলোকচিত্রীরা।

১ / ১৪
লকডাউনের কারণে রাজধানীর গাবতলীতে ফাঁকা রাস্তা
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ১৪
রিটন (৩৯) অনেক দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন। করোনা পজিটিভ হওয়ায় সোমবার সকালে তাঁকে আনা হয় মুগদা জেনারেল হাসপাতালে। অক্সিজেনের মাত্রা কম থাকায় হাসপাতালে ভর্তি করানো হয়
ছবি : তানভীর আহাম্মেদ
৩ / ১৪
লকডাউনে মার্কেট খোলা রাখার দাবিতে রাস্তায় ঢাকার নিউমার্কেটের ব্যবসায়ীরা
ছবি: সাজিদ হোসেন
৪ / ১৪
বইমেলায় দর্শনার্থীদের ভিড় নেই
ছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ১৪
লকডাউনের প্রথম দিনে যান চলাচল সীমিত করতে চেষ্টা চালান পুলিশ সদস্যরা। খুলনার জোড়াগেট থেকে তোলা
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৪
ফাঁকা চট্টগ্রাম নিউমার্কেট মোড়। চলছে না পাবলিক বাস। আজ বেলা সাড়ে ১০টায় তোলা
ছবি জুয়েল শীল
৭ / ১৪
চাঁদপুরে দোকান খোলা রাখার দাবিতে আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভ করেন হকার্স মার্কেট ব্যবসায়ীরা
ছবি: আলম পলাশ
৮ / ১৪
লকডাউনে বাজার খুলে রাখা হয়েছে, কিন্তু স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। ঢাকা নিউমার্কেট থেকে তোলা
ছবি: সাজিদ হোসেন
৯ / ১৪
লকডাউনের প্রথম দিনে যান চলাচল সীমিত থাকায় ইজিবাইকে রোগী নিয়ে হাসপাতালে যেতে বাধার সম্মুখীন হয়েছে একজন। খুলনার সোনাডাঙ্গা থেকে তোলা
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১৪
লকডাউনের প্রথম দিন সিলেট শহরের কোর্ট পয়েন্ট এলাকার চিত্র। ছবিটি সোমবার দুপুর সোয়া ১২টার দিকে তোলা
ছবি: আনিস মাহমুদ
১১ / ১৪
দৌলতদিয়া লঞ্চঘাট থেকে সব লঞ্চ সরিয়ে অন্যত্র নেওয়া হয়েছে। শূন্য ঘাটে কেউ কেউ বসে মাছ শিকার করছেন। সোমবার দুপুর ১২টার দিকে
ছবি : এম রাশেদুল হক
১২ / ১৪
রংপুরে লকডাউনে রাস্তাঘাট ফাঁকা। যানবাহন চলাচল কমে গেছে। ছবিটি আজ নগরের শাপলা চত্বর থেকে তোলা
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৪
লকডাউন ও রমজান মাসে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন রাজশাহীর ব্যবসায়ীরা
ছবি:শহীদুল ইসলাম
১৪ / ১৪
লকডাউনের প্রথম দিনে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) করোনা সংক্রমণ রোধে মাস্ক পরার আহ্বান জানিয়ে সচেতনতামূলক শোভাযাত্রা করে। বরিশাল নগরের সার্কিট হাউসের সামনে থেকে তোলা
ছবি : সাইয়ান