সারা দেশে সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

৫০ বছর পূর্ণ করল বাংলাদেশ। মহামারির মধ্যে আজ শুক্রবার সারা দেশে সীমিত পরিসরে নানা আয়োজনে উদ্‌যাপিত হয়েছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান। গোয়ালচামট ,ফরিদপুর। ২৬ মার্চ শুক্রবার
ছবি: আলীমুজ্জামান
২ / ১১
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে পতাকা ও ব্যান্ড বিকিকিনি দিনাজপুর গোর-এ-শহীদ বড় মাঠে
ছবি: প্রথম আলো
৩ / ১১
স্বাধীনতা দিবসে খাগড়াছড়ি স্টেডিয়ামে কুচকাওয়াজে জেলা কারাগারের কারারক্ষী দল
ছবি: জয়ন্তী দেওয়ান
৪ / ১১
স্বাধীনতা দিবসে খাগড়াছড়ি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসেছেন এক নারী
ছবি: জয়ন্তী দেওয়ান
৫ / ১১
স্বাধীনতা ও জাতীয় দিবসে কুমিল্লা টাউন হলে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয় কুমিল্লা মহানগর মহিলা আওয়ামী লীগ
ছবি: এম সাদেক
৬ / ১১
স্বাধীনতা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিস্তম্ভ ‘দুর্জয় পাবনা’ তে বাবার সঙ্গে এসেছে ছোট্ট শিশুটি। নিজের ছবি তোলা শেষে ফোন হাতে নিয়ে ফুলের ছবি তোলায় ব্যস্ত ৪ বছরের শিশুটি
ছবি: হাসান মাহমুদ
৭ / ১১
স্বাধীনতা দিবসের সকালে রাজবাড়ীতে প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার পক্ষ থেকে রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে ফুল দেওয়া হয়
ছবি: এজাজ আহম্মেদ
৮ / ১১
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবাড়ীর সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে সাইকেল শোভাযাত্রার আয়োজন করে ‘গোয়ালন্দ সাইক্লিস্ট’
ছবি: এম রাশেদুল হক
৯ / ১১
স্বাধীনতা দিবসে মৌলভীবাজার স্টেডিয়ামে শারীরিক কসরত প্রদর্শন
ছবি:প্রথম আলো
১০ / ১১
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঝিনাইদহের কালীগঞ্জে শোভাযাত্রা বের করে বিএনপি
ছবি: প্রথম আলো
১১ / ১১
সুনামগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান
ছবি: প্রথম আলো