রাজধানীর বিভিন্ন দেয়ালে আঁকা ‘সুবোধ’ চরিত্রটি আলোড়ন সৃষ্টি করেছে। দেয়ালচিত্রগুলোতে দেখা যায়, সুবোধের হাতে একটি খাঁচাবন্দী সূর্য। বেশি কিছু লেখা নেই। ছবিগুলোই ব্যক্ত করে নাম না জানা শিল্পীদের বক্তব্য। সুবোধের প্রথম দিকের একটি দেয়ালচিত্র। ১২ অক্টোবর, জগন্নাথ হল এলাকা, ঢাকা। ছবি: আবদুস সালাম
২ / ১২
একই দেয়ালচিত্র রাজধানীর অন্যপ্রান্তে। ১২ অক্টোবর, পুরোনো বিমানবন্দর এলাকা, ঢাকা। ছবি: আবদুস সালাম
৩ / ১২
কোথাও শুধু ‘হবেকি’ শব্দটি লেখা। আঁকিয়ের নাম হিসেবে সুবোধ-স্রষ্টা বা স্রষ্টারা ‘হবেকি’ নামটি ব্যবহার করছেন। ১২ অক্টোবর, জগন্নাথ হল রোড, ঢাকা। ছবি: আবদুস সালাম