খাগড়াছড়ির সবুজ পাহাড়ে অস্ট্রেলিয়ান পেস্টিবল ও রাবি-৩ এই দুই জাতের স্ট্রবেরি চাষ হচ্ছে। ষাট শতাংশ জমিতে এবারই প্রথম এই ফলের চাষ হচ্ছে এখানে। বাগানের সাত হাজার গাছে ফুল এসেছে, ফল এসেছে পাঁচ হাজার গাছে। চট্টগ্রাম, রাঙামাটিসহ বিভিন্ন অঞ্চলে যাচ্ছে এই স্ট্রবেরি। এ মৌসুমে কেজি প্রতি স্ট্রবেরি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি শহরের উত্তর খবংপড়িয়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী