স্বাস্থ্যঝুঁকিকে অবহেলা

স্বাস্থ্যবিধি এবং সরকারের দেওয়া বিধিনিষেধ না মানলে চলমান করোনা পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে চলে যেতে পারে। এমনটাই আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়ছে। করোনা পজিটিভের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিদ্যমান পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঢাকার চারপাশে কঠোর লকডাউনের ব্যবস্থা করা হয়েছে। কার্যত ঢাকা এখন বিচ্ছিন্ন। তবে ঢাকায় প্রবেশ ও বের হওয়ার পথের চিত্রটি ভিন্ন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
লকডাউনের কারণে আমিনবাজার সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। ভ্যানে করে একটি পরিবার গন্তব্যে যাচ্ছে।
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ১১
কঠোর বিধিনিষেধের মধ্যেও ঝুঁকি নিয়ে ট্রাকে করে ঢাকায় ঢুকছে মানুষ। মাওয়া ফেরিঘাট।
ছবি: তানভীর আহাম্মেদ
৩ / ১১
যান চলাচল বন্ধ থাকায় তিন মাসের অসুস্থ আফরোজাকে নিয়ে হেঁটেই রাজধানীর শিশু হাসপাতালে যাচ্ছেন নানি। গাবতলী।
ছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ১১
বিধিনিষেধের মধ্যেও সব নিয়ম ভেঙে হাজারো মানুষ ঢাকায় ঢুকছে। মাওয়া ফেরিঘাট।
ছবি: তানভীর আহাম্মেদ
৫ / ১১
লকডাউনে আমিনবাজারে যানবাহন চলাচল বন্ধ থাকায় হেঁটেই বৃদ্ধ মা সাহেরা খাতুন এবং স্ত্রীকে নিয়ে রওনা দিয়েছেন নান্নু খান। গাবতলী।
ছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ১১
যান চলাচল বন্ধ থাকায় যাতায়াতের জন্য অনেকেই বেছে নিচ্ছেন পিকআপ ভ্যান। গাবতলী।
ছবি: শুভ্র কান্তি দাশ
৭ / ১১
ঝুঁকি নিয়ে মালবাহী যানবাহনের ছাদে চরে যাত্রা করছেন অনেকেই। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, সাইনবোর্ড।
ছবি: তানভীর আহাম্মেদ
৮ / ১১
লকডাউনের কারণে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে যাত্রীরা। মাওয়া ফেরিঘাট।
ছবি: তানভীর আহাম্মেদ
৯ / ১১
সন্তানকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা করানোর পর রিকশায় করে বাড়ি ফিরে যাচ্ছে পরিবারটি। গাবতলী।
ছবি: শুভ্র কান্তি দাশ
১০ / ১১
শিশুসন্তান নিয়ে ফেরি পার হয়ে গাড়ি না পেয়ে মাওয়া ফেরিঘাটে অপেক্ষা।
ছবি: তানভীর আহাম্মেদ
১১ / ১১
লকডাউনের মধ্যেও মাওয়া ঘাটে ফেরি থেকে নামছে শত শত মানুষ।
ছবি: তানভীর আহাম্মেদ