হাওরপারে কষ্টের শেষ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারী বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে দিশেহারা হাওরপারের কৃষকেরা। ঢলের পানিতে বোরো ফসল হারিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। তলিয়ে গেছে হাওরের একমাত্র ফসল। ইতিমধ্যে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে কয়েকটি হাওর। এর আগে বাঁধ ভেঙে ও বাঁধ উপচে পানি ঢুকেছে। বোরো ফসল হারানোর ঝুঁকিতে জেলার অনেক হাওরপারের কৃষক। কৃষকেরা বলছেন, যদি বৃষ্টি আর পাহাড়ি ঢল বাড়ে, সবটুকু ফসল যাবে পানির তলে। ধান এখনো না পাকলেও তড়িঘড়ি করে ফসল তুলছেন কৃষকেরা। কোথাও বাঁধ ভেঙে পানি ঢুকতে শুরু করলে কৃষকেরা প্রাণপণ চেষ্টা করছেন সফল রক্ষা করতে। প্রাকৃতিক বিপর্যয়ে হাওরের কৃষকদের এখন কষ্টের শেষ নেই। ছবিগুলো সম্প্রতি সুনামগঞ্জ সদরের দেখার হাওর ও শান্তিগঞ্জ ডাবর, কাড়ারাই, চিকারকান্দি এলাকা থেকে তোলা।

১ / ১২
পানিবন্দী বোরো ফসল। পানিতে নেমে আধা পাকা ধান কাটছেন কৃষকেরা
২ / ১২
কাটা ধান নৌকায় করে নিয়ে কৃষকেরা বাড়িতে ফিরছেন
৩ / ১২
পানি বাড়ার সঙ্গে সঙ্গে ফসলের ঝুঁকি কতটা বেড়েছে, সেই দৃশ্য দেখছেন এক কৃষক
ANIS
৪ / ১২
কষ্ট যতই হোক, চলছে ধান কাটা
৫ / ১২
ঢল নামলে হাওরে পানি বাড়বে। তাই আগেভাগেই নৌকা নেওয়া হচ্ছে হাওরে
৬ / ১২
বৃষ্টি নামার আগে ধান ঢেকে রাখছেন কৃষক
৭ / ১২
ধান মাড়াই শেষে বাবা-ছেলে বস্তায় ধান ভরছেন
৮ / ১২
ধানের বস্তা নিয়ে হাওর থেকে বাড়িতে ফিরছেন
৯ / ১২
শান্তিগঞ্জ উপজেলার কাড়ারাই এলাকায় মহাসিং নদের পানি ঢুকছে দেখার হাওরে
১০ / ১২
নদীর পানি উপচে পড়েছে হাওরে
১১ / ১২
১৮ এপ্রিল ডাবর এলাকার মহাসিং নদের বাঁধসমান পানি
১২ / ১২
২০ এপ্রিল বাঁধ উপচে পানি ঢুকছে সেই স্থানে