৭ মার্চ উদ্‌যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। ওই ভাষণে তিনি বাঙালির দীর্ঘদিনের লালিত স্বাধীনতা অর্জনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আজ ঢাকাসহ সারা দেশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

১ / ১০
নড়াইলে ৭ মার্চ উপলক্ষে শহরের সুলতান মঞ্চ চত্বরে সোমবার দুপুরে সহস্রকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন হয়। তৈরি হয় মানব জাতীয় পতাকা
ছবি: প্রথম আলো
২ / ১০
৭ মার্চ উপলক্ষে সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। কুষ্টিয়া, ৭ মার্চ
ছবি: প্রথম আলো
৩ / ১০
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতায় উপজেলার প্রথম সরিষাবাড়ী সরকারি পাইলট বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাদেকুন্নাহার সাদিয়া ভাষণ দিচ্ছে। জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তন থেকে ছবিটি তোলা হয়
ছবি: শফিকুল ইসলাম
৪ / ১০
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বরিশালের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংগঠন ও প্রতিষ্ঠান বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানায়। বান্দ রোড, বরিশাল নগর, ৭ মার্চ
ছবি: সাইয়ান
৫ / ১০
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বরিশালের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংগঠন ও প্রতিষ্ঠান বঙ্গবন্ধু উদ্যানে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানায়। বান্দ রোড, বরিশাল নগর, ৭ মার্চ
ছবি: সাইয়ান
৬ / ১০
রংপুর নগরের জিলা স্কুল মোড়ের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক সংগঠনসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। ৭ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১০
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছে তিন শিক্ষার্থী। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদ মিলনায়তনে আজ সকালে
ছবি: পলাশ বড়ুয়া
৮ / ১০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে উজ্জীবিত হয়ে সমগ্র জাতি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। ঐতিহাসিক দিবসটিকে উদ্‌যাপন উপলক্ষে সরকারি-বেসরকারি, বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। খুলনা বেতার প্রাঙ্গণে, ৭ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১০
ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা
ছবি: বাসস
১০ / ১০
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। ধানমন্ডি ৩২, ঢাকা, ৭ মার্চ
ছবি: আশরাফুল আলম