খাগড়াছড়ি: বিভিন্ন ভাষার বর্ণমালা নিয়ে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ শোভাযাত্রা করে। ছবিটি গতকাল সকালে খাগড়াছড়ি শহরের শহীদ মিনার সড়ক থেকে তোলা l প্রথম আলো
২ / ২১
ঢাকা :কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে একটি প্রতীকী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এক কিশোরী। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
৩ / ২১
চট্টগ্রাম: ভাষাশহীদদের প্রতি সম্মান জানাতে স্বজনের কাঁধে চেপে চট্টগ্রাম শহীদ মিনারে গিয়েছিল শিশুটি l প্রথম আলো
৪ / ২১
কক্সবাজার: কক্সবাজারের উত্তরণ মডেল স্কুল মাঠে অঙ্কন প্রতিযোগিতা l ছবি: প্রথম আলো
৫ / ২১
চট্টগ্রাম: ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল সকাল থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল নামে l ছবি: প্রথম আলো
৬ / ২১
ফেনীর ছাগলনাইয়া সীমান্ত হাটে আয়োজিত অনুষ্ঠানে গান গাইছেন বাংলাদেশের শিল্পীরা l ছবি: প্রথম আলো
৭ / ২১
রাঙামাটিতে শহীদ মিনার প্রাঙ্গণে বর্ণলিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা l ছবি: প্রথম আলো
৮ / ২১
আনোয়ারা: চট্টগ্রামের আনোয়ারার বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রভাতফেরি l ছবি: প্রথম আলো
৯ / ২১
রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা একুশে স্মরণ শোভাযাত্রায় অংশ নেন l ছবি: প্রথম আলো
১০ / ২১
পাবনা : পাবনা শহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ l ছবি: প্রথম আলো
১১ / ২১
পাবনা : ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে মায়ের হাত ধরে শিশুটি শহীদ মিনারে যাচ্ছে l প্রথম আলো
১২ / ২১
বেনাপোলে দুই দেশের যৌথ আয়োজনে গান শোনান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায় l প্রথম আলো
১৩ / ২১
নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাগাতিপাড়া পাইলট মডেল উচ্চবিদ্যালয়ে বইমেলার উদ্বোধন করেন বইপ্রেমী পলান সরকার—ছবি: প্রথম আলো
১৪ / ২১
বেনাপোলে একুশে অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা মুখে এঁকে এসেছিলেন এক বৃদ্ধা l প্রথম আলো
১৫ / ২১
শহীদ মিনারের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করতে আসা শিশুরা l প্রথম আলো
১৬ / ২১
ময়মনসিংহ: সকালে জাতীয় জাদুঘর ও জেলা প্রশাসন যৌথভাবে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার মাঠে চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করে। এতে ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নেয় l ছবি: প্রথম আলো
১৭ / ২১
খুলনা : বাড়ির সামনেই শহীদ মিনার বানিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে দুই শিশু। ছবিটি খুলনা নগরের বাস্তুহারা থেকে তোলা l প্রথম আলো
১৮ / ২১
বাজিতপুর কিশোরগঞ্জের বাজিতপুরে একুশের প্রভাতফেরিতে একসঙ্গে ১০ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। এটি উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে জামতলী চত্বর পর্যন্ত ছয় কিলোমিটার দীর্ঘ হয় l ছবি: প্রথম আলো
১৯ / ২১
শহীদ মিনারে ভাষাসংগ্রামী মো. আব্দুল আজিজের কাছ থেকে হাতেখড়ি নিচ্ছে শিশুরা l প্রথম আলো
২০ / ২১
ঢাকা:অমর একুশে গ্রন্থমেলায় বই কিনছে খুদে পাঠকেরা। গতকাল সকালে বাংলা একাডেমির প্রথম গেট থেকে তোলা ছবি l প্রথম আলো
২১ / ২১
ঢাকা :অমর একুশের দিনে শিশুদের নিয়ে ফুল, পতাকা হাতে বের হয়েছিলেন অনেক অভিভাবক। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সকালে তোলা l প্রথম আলো