সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ, দোয়ারাবাজার ও ছাতক চার উপজেলা নিয়ে সুনামগঞ্জের অন্যতম বৃহত্তম হাওর ‘দেখার হাওর’। দেখার হাওরকে বলা হয় বোরো ভান্ডার। আসছে ভরা বর্ষায় কখনো মিলবে উত্তাল জলের খেলা, কখনো আবার শান্ত হয়ে বয়ে চলা। হাওরের বুকে সাজে তখন সুবিশাল আকাশ। সুনামগঞ্জ শহরের প্রবেশ মুখ আহসান মারা এলাকায় ‘মুক্তিযুদ্ধ ভাস্কর্য’ স্বাগত জানাবে দেখার হাওরের একাংশ ভ্রমণে। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: আনিস মাহমুদ
২ / ১০
খাল বেয়ে হাওরে প্রবেশ করছে জেলের নৌকা। আর পিচঢালা পথে চলছে যান। ছবিটি দক্ষিণ সুনামগঞ্জ এলাকার। ছবি: আনিস মাহমুদ
৩ / ১০
হাওরে বইছে জেলের নৌকা। ছবিটি দক্ষিণ সুনামগঞ্জ এলাকার। ছবি: আনিস মাহমুদ
৪ / ১০
জাল নিয়ে মাছ ধরতে হাওরে যাচ্ছেন দুই মৎস্যজীবী। ছবি: আনিস মাহমুদ
৫ / ১০
নীল আকাশের সাদা মেঘের ভেলায় সেজেছে দেখার হাওর। ছবিটি আহসান মারা এলাকার। ছবি: আনিস মাহমুদ
৬ / ১০
দেখার হাওরের দইরারপার এলাকায় নৌকা নিয়ে হাওর থেকে ঘরে ফিরছেন এক ব্যক্তি। ছবি: আনিস মাহমুদ