কানের সৈকতে সিনেমা দেখা

কান চলচ্চিত্র উৎসব চলছে। তারকাদের পদচারণে মুখর এখন ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় এই উপকূলীয় শহর। দিনের বেলা শহরজুড়ে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা শিল্পী, নির্মাতা, সমালোচক ও গণমাধ্যমকর্মীদের দেখা মেলে। আর রাত হলে কানের সাগরপাড় জমে ওঠে এক ভিন্ন আয়োজনে। বিশাল পর্দা, খোলা আকাশ ও সাগরের ঢেউয়ের গর্জনে মিশে পাড়ের উন্মুক্ত প্রাঙ্গণে চলে বিশেষ সিনেমা প্রদর্শনী। সৈকতের বালুর ওপর বসেই দর্শকেরা উপভোগ করেন বিশ্ব সিনেমার নানা ধ্রুপদি ও সমকালীন চলচ্চিত্র। স্থানীয়ভাবে এটি পরিচিত ‘দো লা প্লাজ’ নামে। চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক আয়োজনের বাইরে এ প্রদর্শনী দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে।

১ / ৮
সৈকতে এক পাশে বসানো হয়েছে বড় পর্দা। খোলা আকাশের নিচে বসে সিনেমা দেখছেন দর্শকেরা
২ / ৮
সারি ধরে পাতা চেয়ারে বসে সিনেমার পর্দায় চোখ রেখেছেন দর্শকেরা
৩ / ৮
সৈকতের বালুর ওপর গায়ে কম্বল জড়িয়ে সিনেমা দেখতে বসেছেন অনেকে
৪ / ৮
সৈকতে বিশাল পর্দা টানিয়ে চলছে সিনেমা দেখা
৫ / ৮
খোলা আকাশের নিচে সিনেমা দেখতে এসেছে বিভিন্ন বয়সের মানুষ
৬ / ৮
সৈকতঘেঁষা সড়কের পাশে বসে সিনেমা দেখছেন অনেকে
৭ / ৮
উৎসবের শহরে গভীর রাতেও জমজমাট সমুদ্রসৈকত
৮ / ৮
বিশাল পর্দা, সমুদ্রের ঢেউয়ের শব্দ আর খোলা আকাশ—সব মিলিয়ে সিনেমা দেখার অন্য রকম পরিবেশ