রোববার ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ৮৭তম অস্কার আসর থেকে ‘স্টিল অ্যালিস’ ছবির জন্য সেরা অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হওয়ার পর অস্কার ট্রফি হাতে মার্কিন অভিনেত্রী জুলিয়ান মুর। ছবি: রয়টার্স
২ / ১১
ক্যালিফোর্নিয়ায় ৮৭তম অস্কার আসরে ‘দ্য থিওরি অব এভরিথিং’ ছবিতে স্টিফেন হকিংয়ের চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে পুরস্কৃত হয়েছেন ব্রিটিশ অভিনেতা, গায়ক ও মডেল এডি রেডমেইন। স্ত্রী হান্নাহ ব্যাগশর সঙ্গে অস্কার অনুষ্ঠানে হাজির হয়ে এভাবেই ক্যামেরাবন্দী হন ৩৩ বছর বয়সী এডি। ছবি: রয়টার্স
৩ / ১১
ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ৮৭তম অস্কার আসরে পুরস্কার দেওয়ার পর মঞ্চ থেকে নেমে আসছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী অ্যানা কেনড্রিক (বাঁয়ে) এবং মার্কিন কৌতুকশিল্পী, অভিনেতা ও লেখক কেভিন হার্ট। ছবি: রয়টার্স
৪ / ১১
ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে ২২ ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিত ভ্যানিটি ফেয়ার অস্কার পার্টিতে হাজির হয়েছিলেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী মাইলি সাইরাস। ছবি: রয়টার্স
৫ / ১১
ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে ২২ ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিত ভ্যানিটি ফেয়ার অস্কার পার্টিতে এমন অদ্ভুত পোশাকেই দেখা যায় অস্ট্রেলিয়ান গায়িকা ও গীতিকার সিয়াকে। ছবি: রয়টার্স
৬ / ১১
ক্যালিফোর্নিয়ায় ২২ ফেব্রুয়ারি রোববার ৮৭তম অস্কার আসরের পর্দা নেমেছে। খেলনা অস্কার ট্রফি হাতে সাক্ষাৎকার দেওয়ার সময় ক্যামেরাবন্দী হন মার্কিন মুলুকের প্রখ্যাত টিভি ব্যক্তিত্ব ও অভিনেত্রী অপরাহ উইনফ্রে। ছবি: রয়টার্স
৭ / ১১
‘স্টিল অ্যালিস’ ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে এবারের অস্কার জেতার পর হাসিমুখে অস্কার ট্রফি হাতে ক্যামেরার সামনে পোজ দেন মার্কিন অভিনেত্রী জুলিয়ান মুর। ছবি: রয়টার্স
৮ / ১১
৮৭তম অস্কার আসরে পুরস্কৃত (বাঁ দিক থেকে) সেরা পার্শ্ব অভিনেতা জেকে সিমনস (হুইপল্যাশ), সেরা পার্শ্ব অভিনেত্রী প্যাট্রিসিয়া আরকুয়েটে (বয়হুড), সেরা অভিনেত্রী জুলিয়ান মুর (স্টিল অ্যালিস) ও সেরা অভিনেতা এডি রেডমেইন (দ্য থিওরি অব এভরিথিং)। ছবি: রয়টার্স
৯ / ১১
ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ৮৭তম অস্কার আসরে সেরা চলচ্চিত্র পরিচালক, সেরা মৌলিক চিত্রনাট্য ও সেরা চলচ্চিত্রের পুরস্কার হাতে ‘বার্ডম্যান’ ছবির পরিচালক আলেজান্দ্রো গনজালেস ইনারিতু। ছবি: রয়টার্স
এ বছর সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম বিভাগে অস্কার পুরস্কার পেয়েছে সুপারহিরো অ্যাকশন কমেডি ঘরানার ছবি ‘বিগ হিরো সিক্স’। অস্কার ট্রফি হাতে পাওয়ার পর এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন (বাঁ দিক থেকে) ছবির প্রযোজক রন কলিন এবং দুই পরিচালক ক্রিস উইলিয়ামস ও ডন হল। ছবি: রয়টার্স