যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গতকাল রোববার (১০ জানুয়ারি, ২০১৫) ৭৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। টিভি সিরিজ নাটকে সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে মার্কিন অভিনেত্রী তারাজি পি. হেনসন। ছবিটি বেভারলি হিলটন হোটেল থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১৯
‘মোশন পিকচার-মিউজিক্যাল অর কমেডি’ বিভাগে অভিনেত্রী হিসেবে সেরা পরিবেশনার জন্য পুরস্কার জিতেছেন মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স। ছবি: এএফপি
৩ / ১৯
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড হাতে মার্কিন অভিনেত্রী ও সংগীত তারকা ব্রি লারসন। ‘মোশন পিকচার-মিউজিক্যাল অর কমেডি’ বিভাগে ‘রুম’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। ছবি: রয়টার্স
৪ / ১৯
‘স্টিভ জবস’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য ‘গোল্ডেন গ্লোব’ পুরস্কার জিতেছেন হলিউড তারকা কেট উইন্সলেট। ছবি: রয়টার্স
৫ / ১৯
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানের মঞ্চে মার্কিন সংগীত তারকা ও অভিনেত্রী কেটি পেরি। ছবি: রয়টার্স
৬ / ১৯
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে হাজির হয়েছেন মার্কিন অভিনেত্রী কেট হাডসন। ছবি: রয়টার্স
৭ / ১৯
অনুষ্ঠানে ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন মার্কিন অভিনেত্রী লোলা কিরকে। ছবি: এএফপি
৮ / ১৯
অনুষ্ঠানে হাজির হয়েছেন ব্রিটিশ অভিনেত্রী নাটালি ডরমার। ছবি: এএফপি
৯ / ১৯
ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন ব্রিটিশ অভিনেত্রী লিলি জেমস। ছবি: এএফপি
১০ / ১৯
অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে মার্কিন সাংবাদিক নাটালি মোরালেস। ছবি: এএফপি
১১ / ১৯
মার্কিন অভিনেত্রী মারিয়া মিনোউনোস। ছবি: এএফপি
১২ / ১৯
‘মোজার্ট ইন দ্য জাঙ্গল’ সেরা টিভি সিরিজের পুরস্কার পেয়েছে সংগীতভিত্তিক ড্রামা বা কৌতুক ধারাবাহিক শ্রেণিতে। পরে এই ধারাবাহিকের শিল্পীরা একসঙ্গে ছবি তোলেন। (বাঁ থেকে) মেক্সিকোর অভিনেতা গায়েল গার্সিয়া বারনাল, মার্কিন অভিনেত্রী বারনাডেটে পিটারস, লোলা কিরকে, ব্রিটিশ অভিনেত্রী স্যাফরন বারোস, ফরাসি অভিনেত্রী হানা ডান ও মার্কিন অভিনেতা জ্যাসন সোয়ার্টজম্যান। ছবি: রয়টার্স