৭০তম কান চলচ্চিত্র উৎসবের শেষ দিনে মঞ্চে সুইডিশ পরিচালক রুবেন ওস্টলান্ডকে ঘিরে বিচারকমণ্ডলী ও পুরস্কারপ্রাপ্তরা। রুবেনের ছবি ‘দ্য স্কয়ার’ জিতেছে কান উৎসবের সবচেয়ে বড় পুরস্কার স্বর্ণপাম। ছবি: এএফপি।
২ / ১২
পুরস্কার পাওয়ার পর ফটোসেশনে স্বর্ণপাম জয়ী সুইডিশ পরিচালক রুবেন ওস্টলান্ড। ছবি: রয়টার্স।
৩ / ১২
সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার পর ফটোসেশনে ডায়ান ক্রুগার। ফাতিহ আকিনের ‘ইন দ্য ফেড’ ছবিতে অভিনয় তাঁকে এনে দিয়েছে এই পুরস্কার। ছবি: রয়টার্স।
৪ / ১২
সেরা অভিনেতার পুরস্কার পাওয়ার পর ফটোসেশনে মার্কিন অভিনেতা জোয়াকিম ফিনিক্স। ‘ইউ অয়্যার রিয়েলি নেভার হিয়ার’ ছবিতে অভিনয়ের সুবাদে জোয়াকিম পেয়েছেন এই পুরস্কার। ছবি: এএফপি।
৫ / ১২
ফটোসেশনে সেরা চিত্রনাট্যের পুরস্কার পাওয়া ‘এ কিলিং অব এ স্যাকরেড ডিয়ার’ এর পরিচালক ইয়োরগোস ল্যানথিমোস। এই পুরস্কার ভাগাভাগি হয়েছে লিন রামসের ‘ইউ অয়্যার রিয়েলি নেভার হিয়ার’ ছবির সঙ্গে। ছবি: রয়টার্স।
৬ / ১২
৭০তম কান চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তরা। ছবি: রয়টার্স।
৭ / ১২
ফটোসেশনে সেরা চিত্রনাট্যের পুরস্কার পাওয়া ‘ইউ অয়্যার রিয়েলি নেভার হিয়ার’ ছবির পরিচালক লিন রামসে। ছবি: রয়টার্স।
৮ / ১২
মঞ্চে যাচ্ছেন উৎসবের দ্বিতীয় সম্মানজনক পুরস্কার গ্রাঁ প্রি (গ্র্যান্ড প্রিক্স) জেতা ‘১২০ বিটস পার মিনিট’ এর পরিচালক রবিন ক্যাম্পিলো। ছবি: এএফপি।
৯ / ১২
গ্র্যান্ড প্রিক্স পুরস্কার দিতে মঞ্চে গ্রিক পরিচালক কোস্টা-গাভরাস। ছবি: এএফপি।
১০ / ১২
ক্যামেরা দ’র পুরস্কার হাতে ‘জুন ফেমে’র পরিচালক লিওনোহ সিহাইল (মাঝে)। ছবি: এএফপি।
১১ / ১২
অনুষ্ঠানে ফরাসি সুরকার ও ফিচার ফিল্ম বিচারক গ্যাব্রিয়েল ইয়ার্ড ও চীনা অভিনেত্রী ফ্যান বিংবিং। ছবি: এএফপি।