
একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন ইশতিয়াক আহমেদ রুমেল ও লাক্স তারকা নাদিয়া। ব্যা.আ.দ.ব (ব্যারিস্টার আফজাল দস্তগীর বসতি) নামের ধারাবাহিক নাটকের প্রথম কিস্তির নাম ‘জাদুঘর’ (১০ পর্ব)। শুক্রবার বিকেলে ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত এই ধারাবাহিকের শুটিং হয় রাজধানীর উত্তরায়। এতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, শামীমা নাজনীন, সোহেল খান, মারজুক রাসেল, সোনিয়া হোসেন প্রমুখ। ছবি: নাসির উদ্দীর নাসিম।