এ বছর মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পেয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন অভিনেত্রী কবরী। স্কয়ার টয়লেট্রিজের বিপণন বিভাগের প্রধান মালিক মোহাম্মদ সাঈদ এই সাংস্কৃতিক ব্যক্তিত্বকে উত্তরীয় পরিয়ে দেন। এ সময় মঞ্চে ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। শুক্রবার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ছবিটি তোলা। ছবি: জাহিদুল করিম
২ / ১৭
এ বছর নাটক বিভাগে সেরা অভিনেতার পুরস্কার আফরান নিশোর হাতে তুলে দেন অভিনেত্রী শম্পা রেজা ও নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। ‘যোগ বিয়োগ’ নাটকে অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছেন তিনি। ছবি: সুমন ইউসুফ
৩ / ১৭
লালগালিচার ওপর দিয়ে হেঁটে তারকারা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমের মূল অনুষ্ঠানে যান। লালগালিচায় অভিনয়শিল্পী শম্পা রেজা। ছবি: জাহিদুল করিম
৪ / ১৭
লালগালিচার ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন তারকা দম্পতি নাইম-নাদিয়া। শুক্রবার বিকেলে মেরিল-প্রথম আলো তারকা পুরস্কার ২০১৬-এর অনুষ্ঠান হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। ছবি: জাহিদুল করিম
৫ / ১৭
এ বছরের মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে তারকা উপস্থিতি ভিন্ন মাত্রা যোগ করে। ১৯তম এই আসর এবার বসেছিল শুক্রবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। সেখানে তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। ছবি: সুমন ইউসুফ
৬ / ১৭
অনন্ত জলিল, শহীদুজ্জামান সেলিম, কাজী রোজি, আফসানা মিমিসহ চলচ্চিত্র ও নাটকের শীর্ষস্থানীয় তারকারা এ বছরের মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শুক্রবার বিকেলে ১৯তম এ আসর বসেছিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। ছবি: জাহিদুল করিম
৭ / ১৭
মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন অপি করিম। ১৯তম এ আসর এবার বসেছিল শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। ছবি: সুমন ইউসুফ
৮ / ১৭
মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারে সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ‘অজ্ঞাতনামা’। এ পুরস্কার গ্রহণ করেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। তাঁর হাতে পুরস্কার তুলে দেন অভিনয়শিল্পী গাজী রাকায়েত ও ঈশিতা। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে আছেন উপস্থাপক পূর্ণিমা ও ফেরদৌস। ছবি: সুমন ইউসুফ
৯ / ১৭
মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার ২০১৬-তে সেরা চলচ্চিত্র পরিচালকের পুরস্কার পেয়েছেন অমিতাভ রেজা। ‘আয়নাবাজি’ ছবির জন্য তিনি এই পুরস্কার পান। অমিতাভ রেজার হাতে পুরস্কার তুলে দেন নির্মাতা আমজাদ হোসেন ও নৃত্যশিল্পী লায়লা হাসান। ছবি: সুমন ইউসুফ
১০ / ১৭
লালগালিচার ওপর দিয়ে হেঁটে তারকারা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমের মূল অনুষ্ঠানে যান। লালগালিচায় অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। ছবি: জাহিদুল করিম
মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কারটি বগলদাবা করেন চঞ্চল চৌধুরী। আয়নাবাজিতে অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছেন তিনি। ছবি: সুমন ইউসুফ
১৩ / ১৭
এ বছরের মেরিল-প্রথম আলো পুরস্কারে বক্তব্য রাখছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। আজ শুক্রবার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ছবিটি তোলা। ছবি: জাহিদুল করিম
১৪ / ১৭
লালগালিচার ওপর দিয়ে হেঁটে কুসুম শিকদার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমের মূল অনুষ্ঠানে যান। ছবি: জাহিদুল করিম
১৫ / ১৭
শুক্রবার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে নৃত্য ও সংগীত পরিবেশনা। ছবি: জাহিদুল করিম
১৬ / ১৭
মেরিল-প্রথম আলো পুরস্কারে এ বছরের আসরের উপস্থাপক ফেরদৌস ও পূর্ণিমা। ছবি: জাহিদুল করিম
১৭ / ১৭
শুক্রবার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে আগত চলচ্চিত্র ও নাটকের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা। ছবি: জাহিদুল করিম